,

তুর্কি ঘাঁটিতে থাকা পরমাণু অস্ত্রগুলো বাজেয়াপ্ত করা হবে?

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়া সীমান্তের কাছে থাকা তুরস্কের একটি বিমান ঘাঁটিতে যু্ক্তরাষ্ট্রের বেশ কিছু পরমাণু অস্ত্র রাখা আছে। ওয়াশিংটনভিত্তিক একটি থিংক ট্যাংক আশঙ্কা করেছে, এসব অস্ত্র ‘সন্ত্রাসী কিংবা অন্য কোনো বৈরী শক্তির’ হাতে পড়তে পারে।

145146_137

সিরিয়া সীমান্তের কাছে দক্ষিণ তুরস্কের ইনসালিক ঘাঁটিতে ৫০টির মতো পরমাণু বোমা মজুত রাখা আছে।
গত মাসে অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এখান থেকেই এক সামরিক কমান্ডারকে গ্রেফতার করা হয়। এ প্রেক্ষাপটেই অভিযোগ ওঠেছে, পরমাণু অস্ত্রগুলো নিরাপদ আছে তো?
স্টিমসন সেন্টার সোমবার এক প্রতিবেদনে জানায়, বোমাগুলো যুক্তরাষ্ট্রই নিয়ন্ত্রণ করে। কিন্তু তুরস্কে যদি গৃহযুদ্ধ লেগে যায়, তবে তখন কী হবে, তার কোনো জবাব নেই। ওই অস্ত্র কোনো বৈরী শক্তির হাতে পড়তেই পারে।
গত মার্চে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তাগত কারণে সেখানে মোতায়েন সৈন্যদের পরিবার সদস্যদের ওই এলাকা ছেড়ে যেত বলা হয়।
মূলত রাশিয়াকে ভয় দেখানোর জন্য ২৮ সদস্যের ন্যাটোর অন্যতম সদস্য হিসেবে তুরস্কে বোমাগুলো রাখা হয়েছে।
এদিকে অভ্যুত্থানচেষ্টার পর তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রে সম্পর্কে অবনতি ঘটেছে, রাশিয়ার সাথে মাখামাখি বেড়েছে।

 
অনেকে কেবল তুরস্ক নয়, ইউরোপের অন্যান্য দেশ থেকেও যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা সরিয়ে নিতে পরামর্শ দিচ্ছে। বিশেষ করে বেলজিয়াম, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস ও তুরস্কে মোতায়েন বি৬১ গ্রাভিটি বোমাও অবিলম্বে সরানোর জন্য বলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে