,

হিলারির আয়কর রিটার্ন প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক :আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার ২০১৫ সালের আয়কর রিটার্ন প্রকাশ করেছেন। শুক্রবার হিলারির প্রচার ওয়েবসাইটের ডকুমেন্ট থেকে এ তথ্য জানা গেছে।ওয়েবসাইটের ডকুমেন্টে হিলারি এবং তার স্বামী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দেয়া তথ্যমতে, ২০১৫ সালে যৌথভাবে তাদের আয় ছিল এক কোটি ছয় লাখ মার্কিন ডলার। এই আয়ের ওপর প্রায় ৩৫ শতাংশ হারে তারা ৩৬ লাখ মার্কিন ডলার ফেডারেল আয়কর দিয়েছেন।

hillary-clinton_46384

 

ডকুমেন্টে দেখা যায়, ক্লিনটন দম্পতির উপার্জনের অধিকাংশই বিল ক্লিনটনের। বিভিন্ন বক্তৃতা থেকে তিনি এসব অর্থ উপার্জন করেন। অন্যদিকে হিলারির আয়ের পরিমাণ মাত্র ৩০ লাখ ডলার। যার পুরোটাই এসেছে তার স্মৃতিকথা ‘হার্ড চয়েসেস’ বইবিক্রি থেকে। ক্লিনটন দম্পতি পেশাজীবনের বিভিন্ন সময়ে ১৯৭৭ সাল থেকে সবসময়ই তাদের আয়কর রিটার্ন প্রকাশ করে আসছেন।

এদিকে শুক্রবার হিলারির রানিংমেট টিম কেইন তার গত ১০ বছরের আয়কর রিটার্ন প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, ২০১৫ সালে টিম কেইন ও তার স্ত্রী অ্যান হল্টের যৌথ আয় ছিল তিন লাখ ১৩ হাজার ৪৪১ ডলার।

ডেমোক্রেট প্রর্থী হিলারি তার আয়কর প্রকাশ করলেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার আয়কর রিটার্ন প্রকাশ করেননি। বরং ট্রাম্প তার গত কয়েক বছরের আয়করের ওপর নিরীক্ষা চলছে এ কারণ দেখিয়ে তা প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।

এ বিষয়ে হিলারির প্রচার বিষয়ক যোগাযোগ পরিচালক জেনিফার পালমিয়েরি ট্রাম্পের সমালোচনা করে বলেন, মিথ্যা অজুহাতে ট্রাম্প তার আয়কর রিটার্ন গোপন রাখছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে