,

মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে সুইডিশ শিক্ষামন্ত্রীর পদত্যাগ

 

 

আন্তর্জাতিক ডেস্ক :মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে পদত্যাগে বাধ্য হয়েছেন সুইডিশ উচ্চ শিক্ষামন্ত্রী আইদা হেদজিয়ালিক। গাড়ি চালানোর আগে দুই গ্লাস মদপান করেছিলেন আইদা হেদজিয়ালিক।তার রক্তে উচ্চমাত্রায় অ্যালকোহলের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। সুইডেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে গাড়ি চালকদের অ্যালকোহল গ্রহণের মাত্রা সীমিত।

xdwtgfe_46438

মদ পান করে পদত্যাগের এ ঘটনাকে ‘জীবনের সবচেয়ে বড় ভুল’ বলে অভিহিত করেছেন হেদজিয়ালিক। গণমাধ্যমে নিজের ভুল স্বীকার করে নিয়ে তিনি বলেন, আমি পদত্যাগ করেছি। কারণ আমি জানি আমার অপরাধ গুরুতর।

তবে পদত্যাগ করেই পার পাচ্ছেন না তিনি। এ অপরাধে ছয় মাসের জেল হতে পারে দেশটির ইতিহাসে সবচেয়ে তরুণ এবং প্রথম মুসলিম মন্ত্রীর।

২৯ বছর বয়সী হেদজিয়ালিক ডেনমার্কের কোপেনহেগেনে একটি পার্টিতে মদপান করেন। এরপর সুইডেনের উদ্দেশ্যে যাত্রা করেন। পরে সুইডেন ও ডেনমার্কের সংযোগ সেতুতে তার গাড়িটি আটকে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে