,

পিছিয়ে গেল অপুর ‘রাজনীতি’

apu-biswas-10বিনোদন প্রতিবেদক : গত বেশ কয়েক বছর ধরেই ঈদের বাজারে সেরা জুটি শাকিব-অপু। গত ঈদেও মুক্তি পেয়েছে অপু-শাকিব জুটির চলচ্চিত্র ‘সম্রাট’। কিন্তু আগামী কোরবানির ঈদে শাকিব খানের একাধিক ছবি মুক্তি পেলেও এই জুটির কোনো ছবি মুক্তি পাচ্ছে না। জনপ্রিয় এই জুটির তিনটি ছবি শুটিংয়ের জন্য আটকে আছে, এর মধ্যে ‘রাজনীতি’ ছবিটি মুক্তির সম্ভাবনা থাকলেও ঈদে মুক্তি থেকে সরে দাঁড়ালেন ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। তবে এর কারণ হিসেবে অপুর অনুপস্থিতি নয়, বরং নিজের কাজের ধারাকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন পরিচালক।

পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘আমি প্রথম থেকেই ছবির কাজ একটু ধরে ধরে করছি। যে কারণে ছবিটির কাজ এখনো শেষ করতে পারিনি। তাই ঈদে মুক্তির চিন্তা থেকে সরে দাঁড়াতে হয়েছে। চাইলে হয়তো ছবিটি রিলিজ দিতে পারতাম। কিন্তু আমার পরিচালিত প্রথম ছবিতে দর্শকদের মন নষ্ট করতে চাই না। ছবির কাজে তাড়াহুড়া করলে বা গুছিয়ে না করলে সেটি দর্শকদের চোখে পড়ে, তারা ব্যাপারটা পছন্দও করেন না। আমি দর্শকদের জন্য ছবিটি বানাচ্ছি, কোনো নির্দিষ্ট সময় বা ঈদের জন্য নয়।’

বুলবুল বিশ্বাস বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির কাজ প্রায় শেষ করে এনেছি। এখন ছবির ডাবিং করছি। আগামী মাসের প্রথম সপ্তাহে একটি আইটেম গানের শুটিংয়ের মধ্য দিয়ে আমরা ক্যামেরা ক্লোজ করব। আইটেম গানটিতে কে পারফর্ম করবেন, তা এখনো ঠিক হয়নি। আপনারা জানেন, এই ছবিতে অনেক তারকা একসঙ্গে কাজ করেছেন, আমরা চেষ্টা করছি আইটেম গানেও চমক রাখতে।’

ছবির নায়িকা অপু বিশ্বাসের অংশের শুটিং, ডাবিং শেষ হয়েছিল কি না জানতে চাইলে পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘ডিসেম্বরেই দিদির অংশের শুটিং শেষ হয়ে গিয়েছিল। আর উনি খুব কম ছবিতেই নিজে ডাবিং করে থাকেন। দিদির অনুমতি নিয়েই আমরা ডাবিং শিল্পী দিয়ে ওনার অংশের ডাবিং করিয়েছি।’

এফডিসি ও পুরান ঢাকার শাঁখারীবাজারে সেট বানিয়ে শুটিং করা হয় ছবিটির। গত বছরের ডিসেম্বরে নিজের অংশের শুটিং শেষ করে দিয়েছিলেন নায়িকা অপু বিশ্বাস। এর পর থেকে দীর্ঘ সময় ধরে অনুপস্থিত অপু বিশ্বাস। তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। চলচ্চিত্র-সংশ্লিষ্টরাও জানেন না, তিনি দেশে রয়েছেন নাকি বিদেশে।

‘রাজনীতি’ ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে রয়েছেন শাকিব খান। এ ছাড়া ছবিটিতে আরো অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ। ছবিটির গান করছেন ফুয়াদ ও অদিত।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা আমজাদ হোসেনের চলচ্চিত্র ‘কাল সকালে’র মাধ্যমে ঢালিউডে পা রাখেন অপু বিশ্বাস। নায়িকা হিসেবে তাঁকে প্রথম দেখা যায় ২০০৬ সালে মুক্তি পাওয়া এফআই মানিকের ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ