,

সাবধান! স্টেডিয়ামে ঘুমাবেন না (ভিডিওসহ)

Fan-Sleepingস্পোর্টস ডেস্ক : টি২০ কিংবা ওয়ানডে ম্যচের জনপ্রিয়তা বেশি কেন জানেন? কারণ, ক্রিকেটের আদি ফরম্যাট টেস্ট ম্যাচের বিরক্তিকর একটা দিক রয়েছে। জন্মের পর থেকেই এই ম্যাচ খুব কমই রোমাঞ্চ-টানটান উত্তেজনা কিংবা ক্রীড়া বিনোদনের জন্ম দিতে পেরেছে। বরং বেশিরভাগ ক্ষেত্রেই ৫ দিনব্যাপী চলা একেকটি টেস্ট ম্যাচ শেষ অব্দি দর্শকদের পৌঁছে দেয় বিরক্তির চরমে। ঠিক যেমনটা ঘটছে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে।

পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি সত্যিই যেন বিরক্তিকর রূপ নিয়েছে। প্রথম ইনিংসে ইংলিশ ব্যাটসম্যানদের একতরফা ব্যাটিং, ইংল্যান্ডের ৫৮৯ রানের বিশাল সংগ্রহ, এরপর পাকিস্তানের মাত্র ১৯৮ রানে অলআউট হওয়া, তাদেরকে ফলোঅন না করিয়ে ফের ইংলিশদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামা; সব মিলিয়ে আকর্ষণ হারিয়েছে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চলা ম্যাচটি। স্টেডিয়ামের দর্শকদের কেউ কেউ তাই সিটে বসেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছেন, ম্যাচ দেখা বাদ দিয়ে নিজের দুটি চোখকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন!

কিন্তু, খেলা দেখা বাদ দিয়ে স্টেডিয়ামে ঘুমালে বিস্তর বিপদে পড়ার সম্ভবনা রয়েছে। এক ইংরেজ দর্শকের বুঝি তা জানা ছিল না। তাই সিটে বসে গভীর ঘুমের খেসারত দিতে হয়েছে তাকে। নিষ্প্রাণ টেস্ট ম্যাচে অন্যদের জন্য বিনোদনের খোরাকও যুগিয়েছেন তিনি। কিভাবে? উত্তরটা জানতে দেখে নিন নিচের ভিডিওটি।

https://youtu.be/hO_j53Q-ibM?t=1

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে