বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সময়তা ফিরলো ইংল্যান্ড

248185স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টের সঙ্গে ওল্ড ট্রাফোর্ডের কী বৈপরীত্য! ওল্ড ট্রাফোর্ড টেস্টে প্রথম দিন থেকেই রাজত্ব করল ইংলিশরা। চতুর্থ দিনে এসে পাকিস্তানকে ৩৩০ রানে হারানোর আগ পর্যন্ত সেই দাপটটা কমেনি এতটুকুও। রানের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে এটি ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জয়। লর্ডসে জিতে উড়তে থাকা পাকিস্তান ব্যাটিং-বোলিং কোনটিতে চ্যালেঞ্জ জানানো দূরে থাক, ইংল্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি।

ইংল্যান্ডের দেওয়া ৫৬৪ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে জেমস অ্যান্ডারসানের ছোবলে ২৫ রানেই ফিরে যান শান মাসুদ ও আজহার আলী। অ্যান্ডারসনের তাণ্ডবের মধ্যেও মোহাম্মদ হাফিজকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন ইউনিস খান। কিন্তু যেখানে ম্যাচ বাঁচানোই হওয়া উচিত ছিল তাঁদের মূল লক্ষ্য, সেখানে মঈনের বিপক্ষে অযথা অতি আগ্রাসী হতে গিয়ে ফিরেছেন দুজনই।

আসাদ শফিক ও মিসবাহ-উল-হক কিছুক্ষণ চেষ্টা করেছেন। এর পর সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস ওকস ১১ বলের মধ্যে ফিরিয়ে দেন মিসবাহ ও সরফরাজকে। শফিকের প্রতিরোধ শেষ হয়েছে অ্যান্ডারসনের দুর্দান্ত এক ইনসুইঙ্গারে। মোহাম্মদ আমিরের ব্যাটসম্যান হয়ে ওঠার চেষ্টায় জয় পেতে কিছুটা দেরি হয়েছে ইংল্যান্ডের। কিন্তু বালির বাঁধ দিয়ে কি আর জলোচ্ছ্বাস ঠেকানো যায়? ওকসের বলে আমির ব্রডের ক্যাচ হলে নিশ্চিত হয় ইংল্যান্ডের বিরাট জয়।

এর আগে কাল পাকিস্তানকে ফলো-অন না করিয়েই তৃতীয় দিনে ব্যাটিং করতে নেমেছিল ইংল্যান্ড। আজ জো রুটের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন অ্যালিস্টার কুক। নিজের ৩০তম টেস্ট সেঞ্চুরিটা তুলে নেওয়ারই সম্ভাবনা জাগিয়েছিলেন কুক। কিন্তু নিজেই সেই সম্ভাবনার অপমৃত্যু ঘটান ৯ ওভারে ৭৫ ওঠার পর ইনিংস ঘোষণা করে। কুক অপরাজিত থাকেন ৭৬ রানে ও রুট ৭১ রানে।
ইংল্যান্ডের এই জয়ে চার টেস্টের সিরিজটা হলো ১-১।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ