,

ইংলিশদের নিরাপত্তার বিষয়ে মাশরাফির অভয়

mashrafeeস্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে বেশ শংকায় রয়েছেন বিদেশীরা। এ অবস্থায় ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা।

আগামী ৩০ সেপ্টেম্বর সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড দলের।

এ অবস্থায় সিরিজ আয়োজনে ক্রিকেট বোর্ড জোর তৎপরতা চালাচ্ছে। যেভাবেই হোক ইংল্যান্ড দলকে খেলতে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বোর্ড কর্তারা।

আর ক্রিকেটাররাও সিরিজের জন্য প্রস্তুত হতে ঘাম ঝরাচ্ছেন প্র্যাকটিসে। চলছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। সবকিছুর পর ইংল্যান্ড দল খেলতে আসবে এমন ধারণা টাইগারদের ওয়ানডে ও টি ২০ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।

মাশরাফির বিশ্বাস- ক্রিকেটের সংস্কৃতি ধরে রাখতেই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল।

তিনি বলেন, ‘ভেতরে কী আলোচনা হচ্ছে আমরা জানি না। তবে বিসিবি নিশ্চয়ই চেষ্টা করবে তাদের আনতে। আমিও খুবই আশাবাদী ইংল্যান্ড সিরিজ হবে। সমর্থকেরাও অনেক দিন ধরে অপেক্ষা করছে এই সিরিজের জন্য।’

ইংলিশ ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশের ক্রিকেটারদেরই নয়, সব দেশের ক্রিকেটারদেরই সম্মান করে। তাদের নিশ্চয়ই সর্বোচ্চ নিরাপত্তাই দেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে