,

বিপিএলের জমকালো লোগো ও ট্রফি উন্মোচন

BPlস্পোর্টস ডেস্ক : এক সঙ্গে সব দলের অধিনায়ক। যা আগে কখনো দেখাই যায়নি। দুই পাশে দুই মডেল মাঝখানে একজন করে অধিনায়ক হেঁটে চললেন মডেলদের মতোই। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের থিম সং ‘লেটস শাউট ফর ফুটবল’ এর সঙ্গে নাচলেন অভিনেতা নীরব। আলো-ঝলমলে আর ব্যাপক উন্মাদনার মধ্য দিয়ে সোমবার উন্মোচন হলো জজ ভূঁইয়া গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগো ও ট্রফি। আগামী ২৪ জুলাই থেকে মাঠে গড়াবে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাওয়া পেশাদার এই ফুটবল লিগ।

লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তিনি বলেছেন, ‘বাফুফে ফুটবলকে আবার সেই আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে তাতে তাদের শুভেচ্ছা জানাই। ফুটবল বাঙালির প্রাণের খেলা তা অনেক পেছনে পড়ে গেছে। ফুটবলের যে জনপ্রিয়তা ছিল, আমরা ফুটবলকে সেই আগের অবস্থানে নিয়ে যাবো। বিশেষ করে ফুটবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ব্যবস্থা নেওয়া হবে।’

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ফুটবল উন্নয়নে সবার সহযোগিতা চেয়ে বলেন, ‘আমাদের কাজ হলো ফুটবল আয়োজন করা। এজন্য আমরা অনেক সহায়তা পাচ্ছি স্পন্সরদের কাছ থেকে। আমার মনে হয় না আমরা ফুটবলে এমন উৎসব দেখেছি। আমরা যদি একসঙ্গে কাজ করি ফুটবল কেনও আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবে না? আমি যদি খেলতে পারি বিদেশে, আমার ফুটবলাররা কেনও পারবে না? কাবগুলোকে আমি একটি কথা বলি- আপনাদের সমর্থন প্রয়োজন। ফুটবলে কাজ করা অনেক কঠিন। ফুটবলের উন্নয়নের জন্য সবার সাহায্য প্রয়োজন।’

বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা