,

‘বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে আর্জেন্টিনা’

argentina-01স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বিহীন আর্জেন্টি অসহায় হয়ে পড়বে- জানালেন দেশটির সাবেক কোচ লুইস মেনোত্তি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনার পর থেকে আর্জেন্টিনার জন্য তা বিশাল এক ঢাক্কা। সেই ধাক্কা সামলে ওঠে ফের আন্তর্জাতিক ফুটবলে নিজেদের পরিচিত করে তোলাটা সত্যি কঠিন বলেন মনে করেন এই কোচ। এমনকি বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নেয়াটাও আর্জেন্টিনার জন্য কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তিনি।

গত মাসের শেষ সপ্তাহে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর দেশের হয়ে আর না খেলার ঘোষণা দেন মেসি। মেসি তার সিদ্ধান্ত পাল্টে যেন ফের আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসেন তার জন্য সবাই অনুরোধ করেছেন। এবার যোগ হলেন মেনোত্তি। যিনি ১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছলেন। শেষ পর্যন্ত যদি ২৯ বছর বয়সী এই তারকা সিদ্ধান্ত না পাল্টান তাহলে ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা সুযোগ নাও পেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

‘দক্ষিণ আমেরিকা থেকে মাত্র ৫টি দেশ বিশ্বকাপ ফুটবল খেলবে। মেসিকে ছাড়া আর্জেন্টিনার বাদ পড়ার ঝুঁকি আছে।’ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে এ পর্যন্ত ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। শীর্ষে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৩। ইকুয়েডরের পয়েন্টও সমান ১৩, তবে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা