,

প্রতিভাবানদের খোঁজে এইচপির ট্রেনিং

23404-ha1amarস্পোর্টস ডেস্ক : দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবানদের খুঁজতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার কোমর বেঁধে নেমেছে। মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেনদের মত তরুন দেশের সর্বত্র রয়েছে। তাদেরকে বের করতে হবে। আর এই সন্ধ্যানে দায়িত্ব দেয়া হল বিসিবির গেম ডেভেলপম্যান্টকে। একদিন পর জাতীয় দলের অনুশীলন তার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফর্মেন্স ইউনিটের (এইচপি) অনুশীলন শুরু করে দিয়েছে গতকাল রোববার থেকে।

প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে ছুটিতে রয়েছেন। ১৯ জুলাই তিনি দেশে ফিরে এসে জাতীয় দলের অনুশীলনে যোগ দিবেন বলে বিসিবি থেকে জানানো হয়। তবে তার আগেই কোচকে ছাড়া বিসিবির এইচপি প্রোগ্রাম শুরু করে দেওয়া হয়েছে। গতকাল প্রথমদিনে অনুশীলনে এসেছেন ২৫জন খেলোয়াড়। মূলত, তরুন ক্রিকেটার খোঁজে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

বিসিবির গেম ডেভেলপম্যান্টের জাতীয় ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিমের অধীনে এই কার্যক্রম চলবে। সোহেল রহমান, সারোয়ার ইমরান, ওাহিদুল গনি, মিজানুর রহমান বাবুল ও জাফরুল ইসলাম ২৫জন ক্রিকেটারদের নিয়ে ট্রেনিং করবেন। তবে গেম ডেভেলপম্যান্টের প্রধান কোচ সায়মন হেলমেট এইচপির এই অনুষ্ঠানে থাকছেন না। ক্যারিবিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে এই মুহূর্তে তিনি ব্যস্ত। খুব শীঘ্রই তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছে বিসিবি।

গেম ডেভেলপম্যান্টের ম্যানেজার ফাহিম এই ট্রেনিং সম্বন্ধে বলেন, ‘খুব অল্প সময়ের জন্য এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে খেলোয়াড়দের স্কিল নিয়ে কাজ করা হবে। কোন ক্রিকেটার কোন দিক থেকে ভালো সেটা বিবেচনায় আনা হবে। ফিটনেস নিয়েও কাজ করব আমরা। এরপর নিজেদের মধ্যে দুএকটি ম্যাচও খেলব আমরা। সবকিছু হবে ধাপে ধাপে। তবে খেলোয়াড়দের ব্যাটিং ও বোলিং নিয়ে কাজ করা হবে। কার কি দুর্বলতা তা আমরা বের করে সমাধানের চেষ্টা করব। ব্যাটিং বোলিং ছাড়াও ফিটনেসের উপরও জোর দেয়া হবে।‘

ট্রেনিং করা অবস্থায় হাথুরুসিংহে ক্যাম্পে থাকা ক্রিকেটারদের পরখ করবেন। ম্যাচের দিনও তিনি মাঠে উপস্থিত থাকবেন। এখান থেকে দুই একজন যদি অনূর্ধ্ব-১৯ কিংবা জাতীয় দলে ঢুকতে পারে তাহলে সেটাই হবে বিসিবির সফলতা। ফাহিম এ প্রসংগে বলেন, কয়েকজন ক্রিকেটারের ফিটনেস খুবই ভালো। তাদের স্কিলও অন্যদের চাইতে অনেক বেশি উন্নত। আমাদের লক্ষ্য থাকবে সেই সব ক্রিকেটারদের আলাদা করে ট্রেনিং করানো। যাতে জাতীয় দলে তারা ঢুকতে পারে। অন্তত দুই থেকে তিনমাস সময় লাগবে। আশা করছি এই ধরনের ট্রেনিংয়ে খেলোয়াড়রা খুবই উপকৃত হবে।‘

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা