,

মাশরাফিদের বোলিং কোচের অপেক্ষায় বিসিবি

22স্পোর্টস ডেস্ক : আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড সিরিজের কন্ডিশনিং ক্যাম্প। এই সিরিজের জন্য ইতোমধ্যেই ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এ ক্যাম্প শুরু হতে আর মাত্র তিনদিন বাকি থাকলেও এখনো চূড়ান্ত হয়নি মাশরাফিদের বোলিং কোচ। তবে এই তিনদিনের মধ্যেই বোলিং কোচের নাম চূড়ান্ত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক পদত্যাগ পত্র জমা দেয়ার পর তার ব্যাপারে নতুন করে আর কোনো আগ্রহ দেখাননি বিসিবি। গত ৩ জুলাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ঈদের আগেই জাতীয় দলের বোলিং কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। হচ্ছে হবে করেই পেরিয়ে গেল ১২টা দিন। কিন্তু তারপরও মাশরাফিদের বোলিং কোচের নামটি জানা যায়নি। জাতীয় দলের বোলিং কোচের ব্যাপারে অনেক অন্ধকারেই আছে বিসিবি।

জাতীয় দলের বোলিং কোচের নিয়োগের ব্যাপারে জানতে চাওয়া হলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘বোলিং কোচের ব্যাপারে এখনো কথা বার্তা চলছে। সবকিছু প্রায় চূড়ান্ত। হয়তো দুই-তিন দিনের মধ্যে হয়ে যাবে। আমাদের বোর্ড সভাপতি এ বিষয়টি নিজেই তদারকি করছেন। আশা করছি দুই-তিন দিনের মধ্যেই নিশ্চিত করা যাবে।’

বোলিং কোচ নিয়োগে বেশ দেরি করছে বিসিবি। তবে কি এটা কি নিরাপত্তাজনিত কারনেই এমনটা করা হচ্ছে। তবে এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ‘না, এই কারণে কোনো রকম সমস্যা হয়নি। আর কন্ডিশনিং ক্যাম্পের পরিকল্পনা এভাবে করা হয়েছিলো। আগে কন্ডিশনিং ক্যাম্প এর পর বোলিং, ব্যাটিং, ফিল্ডিং অনুশীলন।’

এদিকে ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামী ২০ জুলাই থেকে। প্রথমদিকে এই ক্যাম্প ট্রেনার মারিও ভিল্লাভারায়নের তত্ত্ববধানেই থাকবে বলে জানালেন আকরাম খান, ‘যেহেতু ২০ তারিখ থেকে আমাদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার কথা। প্রথম এক সপ্তাহ থেকে ১০ দিন ট্রেনারের নেতৃত্বেই ক্যাম্প পরিচালিত হবে। তারপর অনান্য কোচদের বাংলাদেশে আসার কথা রয়েছে। এরপর কোচরা কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা