,

৩ দেশের ২ লাখ হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দিচ্ছে ভারত

wv-1-518x550বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা ২ লাখ হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দিতে কাজ করছে ভারত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি এই নির্দেশ দিয়েছেন।
ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ছত্রিশগড়, মহারাষ্ট্র এবং দিল্লীর ক্যাম্পগুলোতে মাসব্যাপী কর্মসূচী বাস্তবায়নের কাজ চলছে। তিন দেশ থেকে আগত শরণার্থীদের ভোটার কার্ড দেয়া হবে।
ভারতের গণমাধ্যমে বলা হয়, বাংলাদেশ এবং পাকিস্তানে হিন্দুরা জাতিগত বিদ্বেষের শিকার হওয়ায় তারা হিন্দু অধ্যুষিত ভারতে আশ্রয় গ্রহণ করেছে। ভারতের সরকার তাদের সবাইকে বৈধতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী এরা ভারতের নাগরিকত্ব দাবি করতে পারে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ইতোমধ্যে হিন্দু শরণার্থী অধিকৃত রাজ্যের সাথে আলোচনা করেছে। জানা গিয়েছে, এই বছরের ১৫ আগস্টের মধ্যেই তাদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার কার্যক্রম শেষ করা হবে।
সূত্র: দ্য সিয়াসাত ডেইলি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা