,

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে উৎফুল্ল জ্যোতি

Jotiবিনোদন প্রতিবেদক : ময়মনসিংহ-৩ এর গৌরীপুর আসনের জন্য উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন মডেল ও অভিনেত্রী জ্যোতি। খবরটা বড় চমক হিসেবেই নিয়েছিলেন সবাই। জ্যোতি কি সত্যিই এমপি হবেন?

জ্যোতিরও ধারণা ছিল না এলাকার মানুষ তাকে এতো ভালোবাসবেন। তাদের আগ্রহেই হুট করে সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাশী ২২ জনের মধ্যে দলীয় সভানেত্রী শেখ হাসিনা নাম ঘোষণা করেন নাজিমউদ্দিন আহমেদের।

মনোনয়ন না পাওয়া নিয়ে জ্যোতির মোটেই আফসোস নেই। নতুন অভিজ্ঞতার বিষয়টিই বারবার বলছিলেন। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর সাথে প্রথম সাক্ষাতের বিষয়টিও আলোড়িত করেছে জ্যোতিকে।

জ্যোতি বললেন, ‘প্রধানমন্ত্রীর কাছে নিজের পরিচয় দিয়েছি। এলাকার মানুষের জন্য আমার পরিকল্পনার কথা বলেছি। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শুনেছেন। মনোনয়ন ঘোষণার পর বলেছেন সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে।’

গণভবনটা ঘুরে ঘুরে দেখছিলেন জ্যোতি। নিজের রাজনৈতিক যাত্রার কথা ভাবছিলেন। জ্যোতি বললেন, ‘যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি এলাকার অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ। তাকে স্বাগত জানাই। একটা বিষয় খুব ভালো লেগেছে যে, সবাই আমাকেও স্বাগত জানিয়েছে। বলেছে, আপনি যোগ্য, আপনি আসুন।’

জ্যোতির রাজনৈতিক পরিচয় ফাঁস হয়ে গেলেও এখনই দলীয় রাজনীতিতে সক্রিয় হবেন কি না সে সিদ্ধান্ত নেননি তিনি। অভিনয়েই ডুবছেন ফের। এবার ঈদে বেশকিছু খণ্ড নাটকে দেখা যাবে জ্যোতিকে। সম্প্রতি নেপাল থেকে ঈদ উপলক্ষে বি ইউ শুভ নির্মিত সাতদিনের সিরিয়ালে অভিনয় করে ফিরলেন। আগামী সপ্তায় দুটি ঈদ নাটকের শুটিংয়ে যাচ্ছেন কক্সবাজার। ফিরেই নুরুল আলম আতিকের নতুন চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে