,

‘বলেছিলাম ঈদে চলে আসব, চলে এসেছি’

21631-jit-fbবিনোদন প্রতিবেদক : ‘বলেছিলাম ঈদে চলে আসব, চলে এসেছি’ কথাগুলো টালিগঞ্জের সুপারহিট নায়ক জিৎ-এর বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা’র প্রথম টিজারে এভাবেই দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি।

ছবিটি আসছে ঈদুল ফিতরের মুক্তি পাবে। এতে জিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাংলাদেশের সেনসেশন নুসরাত ফারিয়া।

‘বাদশা’র মুক্তিকে সামনে রেখে নানাভাবে প্রচারণা চালাচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ইউটিউবে প্রকাশ করেছে এ ভিডিও টিজার।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, টেলিফোনে রিং হচ্ছে। ফোন রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে বলতে শোনা যায়- ‘ডন বাদশা’। এভাবে একাধিক ফোনে একই সংলাপ শুনে ভয়ে আঁতকে ওঠে প্রত্যেক ব্যক্তি।

তারপর টপ শটে দেখা যায়, একটি ট্রেন আসছে। পরের দৃশ্যে ট্রেনের উপরে উঠতে দেখা যায়- জিতকে। এরপর দেখা যায় বেশকিছু অ্যাকশন দৃশ্য। ফারিয়াকেও দেখা গেছে একঝলক। বেশ আবেদনময়ী রূপেই পর্দায় উপস্থাপন করা হয়েছে তাকে।

এর আগে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত পোস্টারের মতো টিজারেও পরিচালক হিসেবে দেখা যায়, বাবা যাদব ও আব্দুল আজিজের নাম। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ইউটিউব থেকে প্রকাশিত ‘বাদশা’ সিনেমার টিজারে পরিচালক হিসেবে শুধু বাবা যাদবের নাম উল্লেখ রয়েছে।

কিছুদিন আগে বাংলাদেশ, ভারত ও লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এ সিনেমার দৃশ্যধারণের কাজ। ‘বাদশা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। এতে জিৎ-ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা