,

অশ্লীল সিনেমার জন্য অপমানিত প্রিয়াঙ্কা

image-332বিনোদন ডেস্ক : আন্তর্জাতিকভাবে এরইমধ্যে খ্যাতি অর্জন করার পথে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কেননা এরইমধ্যে তিনি হলিউডের একটি সিনেমায়ও অভিনয় করে ফেলেছেন। অথচ নিজের দেশ ভারতেই অশ্লীল সিনেমা নির্মাণের অভিযোগে অপমানিত হলেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, অভিনয়ের পাশাপাশি বেশ ক’দিন ধরেই প্রযোজনা প্রতিষ্ঠানও দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে বলিউডের মসল্লা নির্ভর সিনেমা থেকে নাকি ভারতের আঞ্চলিক সিনেমাতেই তার বেশি আগ্রহ। আর এরজন্যই সম্প্রতি ভোজপুরি ভাষায় সিনেমা নির্মাণে নিজের পয়সা খরচ করে সিনেমা করেছিলেন তিনি। কিন্তু প্রশংসার বদলে ভোজপুরি সিনেমা বানিয়ে অপমানিতই হতে হল তাকে।

প্রথমবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘বাম বাম বোল রাহা হ্যায় কাশি’ নামের একটি সিনেমা বানিয়েছিলেন প্রিয়াঙ্কা। গত শুক্রবারে ছবিটি মুক্তিও পায় ভোজপুরিতে। কিন্তু মুক্তির তিন দিনেই বোঝা গেলে যে ছবিটি একেবারে ফ্লপ। তারউপর ছবিটির বিরুদ্ধে উঠছে অশ্লীলতার অভিযোগ। যার সমস্ত দোষ এসে পড়েছে প্রিয়াঙ্কার উপর।

ছবি প্রসঙ্গে ভোজপুরি পরিচালক নীতিন চন্দ্র বলেন, এক সময় আমি আমার মাতৃভাষাকে জিইয়ে রাখার জন্য লড়াই করেছি। তবে প্রিয়াঙ্কা এই ছবি বানিয়ে সমগ্র ভোজপুরি জাতিকে অপমান করেছে। সেইসাথে তার পদ্মশ্রী পুরস্কারকেও সে ছোট করেছে। শুধু তাই না, ভোজপুরি নির্মাতারা একসঙ্গে হয়ে এমন অশ্লীলতার বিরুদ্ধে একাট্টা হয়ে প্রিয়াঙ্কাকে নাকি অভিযোগ নামাও পাঠিয়েছেন। যেন তাদের আঞ্চলিক সিনেমা ধ্বংস না করেন!

অন্যদিকে আঞ্চলিক সিনেমাকে অন্যমাত্রায় পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রিয়াঙ্কা কাজ করে যাবেন বলে জানিয়ে অশ্লীলতার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে