,

কসবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ সদস্য প্রার্থী নির্বাচিত

UP-election-120160328160135ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ ৫ জন সদস্য প্রার্থী নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন পঞ্চম ধাপে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাদৈর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে মো. শাহ আলম ও ৯নং ওয়ার্ড থেকে মো. কাউসার মিয়া। কসবা পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে আবদুল মন্নাফ মোল্লা ও ৮নং ওয়ার্ড থেকে সুলতান এবং গোপিনাথপুর ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড থেকে মোছাম্মদ ফারজানা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ২৮ মে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৮ জন এবং সাধারণ সদস্য পদে ২৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সর্বত্রই বইছে নির্বাচনী আমেজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা