,

লিভারপুলকে হারিয়ে ভিয়ারিয়ালের চমক

Levarস্পোর্টস ডেস্ক : শক্তির বিচারে ভিয়ারিয়ালের থেকে অনেকটাই এগিয়ে লিভারপুল। খ্যাতির দিক থেকে স্প্যানিশ ক্লাবটি তাদের ধারেকাছেও নেই। তাতে কী? ফুটবল যে অনিশ্চয়তার খেলা। কখন কী হয়, বলা মুশকিল!

বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চমক দেখালো ভিয়ারিয়াল। আর তাতে টুর্নামেন্টের ফাইনালে উঠার ক্ষেত্রে বড়সড় এক ধাক্কাই খেল লিভারপুল। দ্বিতীয় লেগের খেলায় চাপ নিয়েই ঘরের মাঠ আনফিল্ডে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নামবে ইয়ুর্গেন ক্লুপের দল।

প্রতিপক্ষের মাঠে চেষ্টাটা বেশ ভালোই করেছিল লিভারপুল। ভাগ্য সহায় ছিল না! নির্ধারিত ৯০ মিনিটের খেলায় নিজেরা গোল করতে পারেনি। আবার গোল করতে দেয়নি স্বাগতিক ভিয়ারিয়ালকেও। খেলা প্রায় শেষ। রেফারি হাতে বাশি নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ঠিক তখনই (৯২ মিনিট) সফরকারী লিভারপুলের দুর্গে আক্রমণ শানাতে ছুটে আসেন ডেনিস সুয়ারেজ ফার্নান্দেজ। চেষ্টা করলে নিজেই লক্ষ্যভেদ করতে পারতেন, কিন্তু ঝুঁকি নিলেন না। বলটা ঠেলে দিলেন আদ্রিয়ান লোপেজ আলভারেজের দিকে। পায়ের আলতো ছোঁয়ায় বলটি লিভারপুলের জালে জড়ান ২৮ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার।

অপর সেমিফাইনালে সেভিয়া ও শাখতার দোনেস্কের মধ্যকার ম্যাচটি নিষ্পত্তি হয়েছে ২-২ গোলের ব্যবধানে ড্রয়ে। ফাইনালে ওঠার ফয়সালাটা হবে দ্বিতীয় লেগেই। সেভিয়ার পক্ষে গোল দুটি করেন ভিতোলো ও গ্যামেইরো। আর শাখতারের পক্ষে সেভিয়ার জাল কাঁপান মারলস ও স্পেটানেঙ্কো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা