,

কোহলির শতকেও জেতেনি বেঙ্গালুরু

18489-boroস্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম শতকের পর হারলো তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলমান আইপিএলের ১৯তম ম্যাচে সুরেশ রায়নার গুজরাট লায়ন্স এ ম্যাচে জিতেছে ৬ উইকেটের ব্যবধানে।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর দলপতি কোহলি। নিজেদের ইনিংসে দুই উইকেট হারিয়ে বেঙ্গালুরু ১৮০ রান সংগ্রহ করে। জবাবে, তিন বল হাতে রেখে ৪ উইকেট হারানো গুজরাট জয় তুলে নেয়।

বেঙ্গালুরুর হয়ে অসাধারণ শতক হাঁকান কোহলি। ওপেনার কোহলি শতক হাঁকাতে ৬৩ বল মোকাবেলা করেন। তার দুর্দান্ত এই ইনিংসে ছিল ১১টি চার আর একটি ছক্কার মার।

১৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে গুজরাটের ওপেনার ডোয়াইন স্মিথ ২১ বলে ৩২ রানের দারুণ ইনিংস খেলেন। আরেক ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ব্যাটে ঝড় তুলে ২৪ বলে করেন ৪২ রান। কিউই এই তারকার ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি। কেন রিচার্ডসনের করা ইনিংসের ষষ্ঠ ওভারে ২৫ রান আসে।

গুজরাটের দলপতি রায়নার ব্যাট থেকে আসে ২৮ রান (২৪ বলে)। দিনেশ কার্তিক দলকে জয়ের দিকে টেনে নিয়ে করেন ৫০ রান। ৩৯ বলে তিনটি চারের সাহায্যে সাজানো ছিল তার অপরাজিত ইনিংসটি।

১৯.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট লায়ন্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে