,

আল-আমিনের সেঞ্চুরি, রনির পাঁচ উইকেট

Roniস্পোর্টস ডেস্ক : চলমান ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন আল-আমিন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে রানপাহাড়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। রোববার সাভারে বিকেএসপির ৩ নাম্বার মাঠে লিজেন্ডস  অব রূপগঞ্জের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছে নাদিফ চৌধুরীর দল। জয়ের জন্য রূপগঞ্জের সামনে ৩১৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে ভিক্টোরিয়া।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না ভিক্টোরিয়ার। দলের স্কোরশিটে মাত্র ৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন ওপেনার আব্দুল মজিদ (৪)। আবু হায়দার রনির এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। দলের অন্যতম ভরসার প্রতীক মুমিনুল হকও (১৩) দ্রুত আউট হয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যানও শিকার রনির।

তৃতীয় উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভিক্টোরিয়া। এই উইকেটে ১২৯ রানের জুটি গড়েন আল-আমিন ও ফজলে মাহমুদ। এই জুটিতে ভাঙেন আলাউদ্দিন বাবু। ৯২ বলে পাঁচটি চার ও ৩টি ছক্কায় ৭৩ রান করা ফজলে মাহমুদকে প্যাভিলিয়নের পথ দেন বাবু।

তবে সেঞ্চুরি আদায় করে নিতে ভুল করেননি আল-আমিন। আবু হায়দার রনির বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ১০২ রান করেন তিনি। তার ১১৩ বলের ইনিংসটি ছিল ১১টি চার ও একটি ছক্কায় সাজানো। ৪৪ রান আসে লঙ্কান ব্যাটসম্যান চাতুরাঙ্গা ডি সিলভার ব্যাট থেকে। উইকেটরক্ষক ধীমান ঘোষ করেন ৩১ রান।

আল-আমিনের সেঞ্চুরির দিনে বল হাতে ঝলক দেখান বিপিএলের তৃতীয় আসরে আলো ছড়ানো আবু হায়দার রনি। লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে সেরা বোলারও তিনি। ১০ ওভারে ৫২ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। ৭৬ রান দিয়ে ৩ উইকেট পকেটে পুরেছেন আলাউদ্দিন বাবু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে