,

দলের টিম মিটিংয়ে অংশ নেন না মুস্তাফিজ!

mustafij20160415065037স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের অসাধারণ পারফর্মেন্সের পর আইপিএলে নিজের অভিষেক ম্যাচেই দুই উইকেট তুলে নিয়ে জাত চেনান মুস্তাফিজ। তবে আইপিএলের নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেও ভাষা নিয়ে বেশ বিপাকেই আছেন এই টাইগার এই বোলার। আর এই ভাষাগত সমস্যার জন্য দলের অন্যান্য ক্রিকেটারদের সাথে টিম মিটিংয়ে অংশ নিতে পারেন না মুস্তাফিজ।

বাংলা ছাড়া ইংরেজি কিংবা হিন্দী কোনটাই ঠিক মতো পারেন না তিনি। তাই মূল সমস্যা হয়ে দাড়াচ্ছে এখন যোগাযোগ ব্যবস্থা। হায়দারাবাদে একজনও বাঙালি নেই। তবে আশার কথা হচ্ছে ক্রিকেটে মুখের ভাষাটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। ব্যাট-বলের তাল বুঝলেই তো চলে! আর তাই মিটিং শেষে পরবর্তীতে সহজ ভাষায় মুস্তাফিজকে বুঝিয়ে বলা হয় তা সহজেই আয়ত্তে পারেন মুস্তাফিজ।

এদিকে হায়দ্রাবাদের ম্যানেজার বিজয় কুমার স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘সে এখানে ভালোভাবেই মানিয়ে নিয়েছে। হয়তো টিম মিটিংয়ে ওভাবে উপস্থিত হতে পারেন না। কারণ আমাদের আলোচনা সে তেমন একটা বুঝতে পারে না। ভাষটা এখনও ঠিকমতো রপ্ত করে পারেনি। কিন্তু তবে ক্রিকেটীয় বিষয়গুলো খুব সহজেই ধরতে পারে। তাকে এক-দুই শব্দে পরবর্তীতে বুঝিয়ে দিলে সে বেশ দ্রুত তা নিজের আয়ত্তে নিতে পারে। ধীরে ধীরে আরও মানিয়ে নিবে। খুব একটা সমস্যা হবে না।’

অন্যদিকে মুস্তাফিজের প্রতি দারুণ খুশি হায়দ্রাবাদের মালিকপক্ষ। রোজ বালকের খবর নেয়া হয়। তবে আইপিএলের পরপরই ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন মুস্তাফিজ। কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন বলে ইংরেজি তার শিখতেই হবে বলেও জানান তিনি। মুস্তাফিজের ভাষ্য, ‘ইংরেজি শেখা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে