,

মুস্তাফিজের প্রশংসায় ডেভিড ওয়ার্নার

mustafiz-lrg20160412213105মুস্তাফিজুর রহমানের বোলিং নৈপুণ্যেও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বড় ব্যবধানে হেরে গেছে সানরাইজার্স হায়দারাবাদ। তবে ম্যাচ হারলেও বোলিংয়ে সবার চেয়ে এগিয়ে থাকা বাংলাদেশের তরুণ পেস সেন্সেইশন মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিজের প্রথম ম্যাচে যেন সবাইকে জানিয়ে রাখলেন কে তিনি।

প্রথম স্পেলে দুই ওভার বল করে মাত্র ১০ রান দেন তিনি। উইকেট শূন্য থাকলেও তার এই দুই ওভার ম্যাচের ওই মুহূর্তে অনেক বড় অবদান রেখেছিল। ম্যাচের এক পর্যায় যখন অন্যান্য বোলারদের পিটিয়ে রানের পাহাড় গড়ছিল বিরাট, ডি ভিলিয়ার্স আর ওয়াটসন ঠিক তখনই নিজের অসাধারন বোলিং দিয়ে তাদের থামিয়েছেন তিনি।

দ্বিতীয় স্পেলে বল করতে এসেই ওভারের দ্বিতীয় বলেই ডি ভিলিয়ার্সকে আউট করেন মুস্তাফিজ। এর ঠিক পরের বলেই আউট হয়ে যান ওয়াটসন। শেষ ওভারে একটু খরুচে হলেও প্রথম তিন ওভারে তিনি রান দিয়েছেন মাত্র ১৩।

আর তাইতো ম্যাচ শেষে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বাহবা পেলেন তিনি। ওয়ার্নার জানালেন, আজকের ম্যাচ হারলেও এখান থেকে অনেক কিছুই শিখতে পেরেছে দল, সামনের ম্যাচগুলোতে আরো ভালো খেলার প্রত্যাশা করছেন তিনি। মুস্তাফিজকে তিনি অসাধারণ বোলার বলে আখ্যা দেন।

“আমি কোহলি আর ডি ভিলিয়ার্সের কাছ থেকে কিছু কেড়ে নেবো না, তারা অসাধারণ খেলেছে। তবে আমি মনে করি আমাদের এখনো ফিরে আসার সুযোগ রয়েছে। ব্যাটসম্যানদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছিল কাজটা। নেহরা আজকে আবারো ইনজুরিতে পড়েছে। তবে মুস্তাফিজ অসাধারণ বোলিং করেছে, সে ওই সময় লাইন টু লাইন বল করেছে আর সেটি ছিল দেখার মতো।”

তিনি আরো বলেন, “আমাদের দলের অন্যতম বোলার মুস্তাফিজ, বিশ্বকাপেও সে অসাধারণ বল করেছে আর এখানেও আজ সে নিজেকে প্রমাণ করলো। আমি আশা করি ভবিষ্যতে সে আরো সুযোগ পাবে বল করার এবং সে আরো বেশি উইকেট তুলে নেবে।”

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা