,

ঢাকা লিগে রানে ফিরতে চান ধুঁকতে থাকা মুশফিক

58_108751স্পোর্টস ডেস্ক : বড়ই কঠিন সময় তার। গত নভেম্বর থেকেই তার ব্যাটে রান নেই। এ সময় খেলেছেন ১৬টি সীমিত ওভারের ম্যাচ।সাকুলে রান ১৪৫। সর্বোচ্চ ২৬। টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩ বলে ২ রানের সহজ টার্গেটও অতিক্রম করতে পারেননি।বলা হচ্ছে বাংলাদেশ টেস্ট অধিনায়ক ও দলের অন্যতম ব্যাটসম্যান মুশফিকুর রহিমের কথা।

ক্যারিয়ারে এতটা খারাপ সময় বোধকরি ইতিপূর্বে আসেনি তার।সেই খারাপ সময় কাটিয়ে সুদিনে ফিরতে চান মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক। শনিবার অটিজম ডে উপলক্ষে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অস্টিস্টিক চিলড্রেনের আয়োজনে এলজিইডি ভবনের আরডিইউসি মিলনায়তনে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই সাংবাদিকের প্রশ্নের জবাবে ফর্মে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন মুশফিক।

তিনি বলেন,‘ আমি জানি আমার রান না পাওয়াটা দলকে মূল্য দিতে হচ্ছে।তবে নিজেকে ফিরে পাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছি। সামনে প্রিমিয়ার লিগ ।চেষ্টা করব ভালো করার। যেহেতু এখন বাংলাদেশ দলের খেলা নেই, চেষ্টা করব এটাতে যেন নিজেকে ফিরে পেতে পারি।’

১২ দল নিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হবে ২২ এপ্রিল। কাল হবে খেলোয়াড় নিলাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা