,

জয়ের ধারায় ফিরল রিয়াল

2স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকোতে জিতে ফুরফুরে মেজাজেই ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে উল্ফসবার্গের বিপক্ষে হারে তাদের আনন্দে ভাটা পড়ে যায়। সেই হারের গণ্ডি থেকে বেরিয়ে আসল স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় এইবারকে ৪-০ গোলে উড়িয়ে দিল তারা।

শনিবার রাতে নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নব্যুতে এইবারকে স্বাগত জানায় রিয়াল। প্রথমার্ধেই অতিথিদের জয়ের স্বপ্ন শেষ করে দেন রোনালদো-রদ্রিগেজরা।

আগের তিনবারের মুখোমুখি লড়াইয়ে তিনবারই রিয়াল মাদ্রিদ জিতেছিল। এইবার একবারও লস ব্লাঙ্কোসদের জালে বল জড়াতে পারেনি। তবে এই মৌসুমে কিছুটা আলোর মুখ দেখেছিল। পয়েন্ট টেবিলে উঠে এসেছে ৯ নম্বরে। ফলে নতুন কিছু করার প্রত্যাশায় ছিল দলটি।

এদিকে জয়ের ধারায় ফিরতে মরিয়া ছিল রিয়াল। গত সপ্তাহে জার্মান ক্লাবের সঙ্গে হারের ক্ষোভটা যেন এইবারেরও উপর দিয়ে মেটানোর অপেক্ষায় ছিল তারা। তাদের ক্ষোভ মিটে গেল দ্রুতই। খেলার পাঁচ মিনিটেই সফরকারীদের জালে বল জড়িয়ে দেয় তারা। চমৎকার এই গোলটি করে স্বাগতিকদেরকে লিড এনে দেন হামেস রদ্রিগেজ।

১৮ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান লুকাস ভাসকুয়েজ। রোনালদো যেন আর স্থির থাকতে পারলেন না। পরের মিনিটেই নিজের ভাগের গোলটি আদায় করে নিলেন। ২০ মিনিটের আগেই ৩-০ গোলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

প্রথমার্ধের আগে আরো একটি গোল পায় জিনেদিন জিদানের শিষ্যরা। ৩৯ মিনিটে এক হালি গোল পূর্ণ করেন জেসে রদ্রিগেজ। অবশ্য বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়ে তোলে এইবার। দ্বিতীয়ার্ধে নিজেদের গোলপোস্ট নিরাপদ রাখতে সক্ষম হয় দলটি। তবে কোনো গোল পরিশোধ করতে না পারায় ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ের পরও লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মাদ্রিদের ক্লাবটি। ৩২ ম্যাচে ৭২ পয়েন্ট অর্জন করেছে তারা। এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভিয়ারিয়াল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা