,

আশুগঞ্জ ও বাঞ্ছারামপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

BGBআইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে এক সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপি নির্বাচন উপলক্ষে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ১২ বিজিবি ব্যাটালিয়নের পাঁচ প্লাটুন সদস্যকে মোতায়েন করা হয়েছে। আশুগঞ্জ উপজেলার সাতটি ইউপি নির্বাচনী এলাকার জন্য দুই প্লাটুন এবং বাঞ্ছারামপুর উপজেলার নয়টি ইউপির নির্বাচনী এলাকায় তিন প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।
এ ব্যাপারে জানতে চাইলে ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ ফরহাদুজ্জামান জাগো নিউজকে জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা আগামী ২৩ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা