,

অসহিষ্ণুতা প্রসঙ্গে কারিনার সমর্থন পেলেন আমির

Amaderবিনোদন ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে কথা বলে বেশ বিপদেই পড়েছিলেন বলিউডের মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খান। বিভিন্ন মহল থেকে তোপের মুখে পড়েছিলেন তিনি। তাকে ভারত ছেড়ে অন্য দেশেও চলে যেতে বলেন অনেকেই।

তবে এ প্রসঙ্গে আমির খান পাশে পেয়েছেন থ্রি ইডিয়টস সিনেমায় তার বিপরীতে অভিনয় করা কারিনা কাপূরকে।

অসহিষ্ণুতা প্রসঙ্গে আমির খান কোনও ভুল মন্তব্য করেননি। শুধু ব্যক্তিগত আশংকার কথাই প্রকাশ করেছেন বলে দাবি করেছেন কারিনা।

সম্প্রতি একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে কারিনা বলেছেন, আমির অসহিষ্ণুতা প্রসঙ্গে কেবল ব্যক্তিগত আশংকাই প্রকাশ করেছেন। কারও ক্ষতি করা তার উদ্দেশ্য ছিল না। এই নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় পরে আমির তার মন্তব্য ব্যাখ্যাও করেন। ভারতের মানুষ বড্ড বেশি আবেগপ্রবণ। কোনও মতামত ঘিরে তাই এত বেশি উত্তেজনা তৈরি হয়।

প্রসঙ্গত, গত নভেম্বরে একটি অনুষ্ঠানে আমির বলেন, আমার স্ত্রী কিরণ জিজ্ঞাসা করছিল, আমাদের ভারত ছেড়ে চলে যাওয়া উচিত কি না। প্রত্যেকদিন সকালে খবরের কাগজ খুলতে ওর ভয় লাগে। দেশে অসহিষ্ণুতা বাড়ছে।

এই মন্তব্যের পরই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং বিজেপি সমর্থকদের রোষের মুখে পড়েন তিনি।

অসহিষ্ণুতার বাড়াবাড়ি ঠেকাতে দ্বিমুখী সমাধানের পথ বাতলেছেন ‘থ্রি ইডিয়টস’এর নায়িকা। কারিনার মতে, সবচেয়ে জরুরি হলো শিক্ষার বিস্তার। দেশে কী ঘটছে, তা নির্ভুলভাবে দেশের মানুষকে জানতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনের সময় প্রার্থী সম্পর্কে জেনেশুনে ভোট দেয়া উচিত। গত লোকসভা নির্বাচনে অভিনেত্রী নিজেই তো ভোট দেননি! সেই প্রসঙ্গে অবশ্য একটুও অপ্রস্তুত বোধ করেননি বলিউডের ‘বেবো’।

তার বক্তব্য, গতবার আমরা এখানে ছিলাম না। তাই ভোট দিতে পারিনি। কিন্তু পরেরবার আমি আর সেফ অবশ্যই ভোট দেব।

কিন্তু আমিরের মন্তব্যের পর তো পাচ মাস কেটে গেছে। হঠাৎ এখন কেন এই সমর্থন? করিনার ব্যাখ্যা, কেউ প্রশ্ন করলে নিশ্চয় অভিমত জানাতাম। কিন্তু কেউ কিছু জিজ্ঞেসই করেননি! তা ছাড়া, আমি টুইটারেও নেই। রোজ সকালে টুইট করি না বলে অনেকে ভাবেন, আমি দেশের কোনও খবর রাখি না। কিন্তু আমি অত্যন্ত সমাজ-সচেতন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা