,

গুরুত্ব দেয়া উচিৎ শারীরের যে সমস্যায়

2016লাইফস্টাইল ডেস্ক : পুরুষরা নিজের শরীরের যত্নে স্বভাবতই একটু উদাসীন হয়ে থাকেন। টুকিটাকি শারীরিক সমস্যার দিকে অনেক পুরুষই গুরুত্ব দেন না। তাদের মতে চলাফেরা করতে পারাটাই সুস্থতা। অনেক রোগের লক্ষণকে ছোটোখাটো হিসেবে ধরে নেয়ার প্রবণতাও আছে তাদের মধ্যে।

অথচ অসুস্থতার কিছু লক্ষণকে অবহেলা না করাই মঙ্গল। কারণ ছোটোখাটো লক্ষণগুলোই হতে পারে বড় কোনো রোগের পূর্বাভাস। যেমন বুকে ব্যথা। বেশীরভাগ পুরুষের বুকে ব্যথাকে ভাবেন গ্যাসের ব্যথা। কিন্তু বুকে ব্যথা হওয়ার আরও কারণ রয়েছে। নিউমোনিয়া, ফুসফুসের সমস্যা, অ্যাজমা ইত্যাদির কারণেও দীর্ঘমেয়াদী বুকে ব্যথা হতে পারে। তাই অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিৎ।

শ্বাস প্রশ্বাসে মাঝে মাঝে সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ হেঁটে বা পরিশ্রম করে এসে ছোট ছোট দম ফেলার সমস্যাটিকে পুরুষেরা একেবারেই গুরুত্ব দেন না। ভাবেন পরিশ্রম করে আসার পর এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় তা নাও হতে পারে। এই লক্ষণটি কার্ডিওভাস্কুলার সমস্যার লক্ষণ বা ফুসফুসের সমস্যা জনিত কোনো রোগের লক্ষণ হতে পারে। সুতরাং অবহেলা নয় মোটেও।

শারীরিক দুর্বলতা অনুভব করলেও অনেক পুরুষ তা প্রকাশ করতে একেবারেই নারাজ। অল্পতেই দুর্বলতা অনুভব করার ব্যাপারটি লুকিয়ে অনেক বেশি ক্ষতি করে ফেলছেন আপনার দেহের। অল্প পরিশ্রমে শারীরিক দুর্বলতা হতে পারে ক্যানসার, হৃদপিণ্ডের অক্ষমতা, ডায়বেটিস, ইনফেকশন, কিডনি বা লিভার সংক্রান্ত রোগের লক্ষণ। সুতরাং এই দুর্বলতাকে অবহেলা করবেন না একেবারেই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট