,

সরাইলে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

images (18)নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রতন মিযা (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত রতন উপজেলার চুন্টা উত্তরপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে। এ ঘটনায় সরাইল থানার ওসি মো. আলী আরশাদ ও এসআই আবদুল আলীমসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, রেববার ভোররাতে সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় একদল স্বশস্ত্র ডাকাত দল রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালাচালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ডাকাত দলের সদস্য রতন মিয়া মারা যান। এসময় বাকি ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ, উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীমসহ আরও তিন কনস্টেবল আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউন্ড র্কাতুজ, চারটি বল্লম ও চারটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা