মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত

Ashuganj pohto 13.02.2016আশুগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নির্ধারনে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যাকরি কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে শহরের পূর্ববাজারে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক কামরুজ্জামান আনসারী,অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ, মোঃ হানিফ মুন্সী, হাজী মোঃখুরশেদুল আলম, আহবায়ক কমিটির সদস্য হেবজুল বারী, মোবারক আলী চৌধুরী, হাজী মোঃ সায়েদুর রহমান, হাজী মোঃ আবু সামা, ইদ্রিস হাসান, আইয়ুব খান, হুমায়ুন কবীর সরকার,মিজানুর রহমান মুন্সীসহ উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃ-বৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন তোফায়েল আলী রুবেল। পরে সভায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন দেয়ার জন্য মনোনয়ন ফরম বিতরন করা হয়। সর্বশেষ খবরে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২২টি ফরম বিক্রি হয়েছে জানা গেছে, এর মধ্যে চর চারতলা ইউনিয়ন থেকে আইয়ুব খান, জিয়াউদ্দিন খন্দকার, জাহাঙ্গীর মুন্সী, মতিউর রহমান সরকার, দূর্গাপুর ইউনিয়ন থেকে জিয়াউল করিম খান সাজু, আব্দুল হামিদ রানা,রাসেল মিয়া, তালশহর ইউনিয়ন থেকে হাজী মোঃ আবু সামা,ফাইজুল্লাহ শিশু, রাকিবুল হাফেজ, জয়নাল আবেদীন, আড়াইসিধা ইউনিয়ন থেকে ডাঃ সেলিম মিয়া, মোবারক, সালাম, শরীফপুর ইউনিয়ন থেকে শাফি উদ্দিন চৌধুরী, মোঃ তাজুল ইসলাম, জুৎসনা চৌধুরী, লালপুর ইউনিয়ন থেকে মুর্শেদ মাষ্টার, শাহিন আলম বকশী,তারুয়া ইউনিয়ন থেকে বাদল সাদির, ইদ্রিস মিয়া, বাবুল আহমেদ। জানা গেছে, রবিবার সকাল থেকে প্রার্থীরা দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিবেন। জমা দেয়ার পর রবিবারই জেলা আওয়ামীলীগের কাছে তালিকা পাঠানো হবে জানাগেছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী