,

ব্রাহ্মণবাড়িয়ায় সরস্বতী পূজা অনুষ্ঠিত

12717399_184789271884108_8831868583760513761_nরাকিবুল হাসান নুর : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। বিদ্যা দেবীর এই পূজাকে কেন্দ্র করে আজ শনিবার সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়ীতে অবস্থিত রামকৃষ্ণ মিশনে ভক্ত পূণ্যার্থীদের ঢল নামে।
আজ শনিবার সকাল ১০টার দিকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা বিদ্যা এবং জ্ঞান লাভের আশায় সরস্বতী মায়ের রাতুল চরণে পুস্পাঞ্জলি প্রদান করেন। পূজা চলাকালীন  ঢাকের শব্দ আর উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজা মণ্ডপ। পূজা শেষে ভক্তদের মধ্য প্রসাদ  বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলারর পূজা উদ্যাপন পরিষদের তথ্য মতে জানা যায়, এ বছর জেলাজুড়ে ছোট-বড় অন্তত ১২শ মণ্ডপে একযুগে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা