,

শ্যাম্পু ছাড়াই চুল পরিষ্কার করুন!

Gosolলাইফস্টাইল ডেস্ক : বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রায় অধিকাংশ মানুষ চুলের সমস্যায় ভুগছেন। কারো খুশকির সমস্যা, কারো চুল পড়ে যাচ্ছে, কেউ আবার চুল রুক্ষ হয়ে যাওয়া নিয়ে হতাশ। এটা ঠিক যে, শ্যাম্পু করলে চুল পরিষ্কার থাকে এবং চুলের এ জাতীয় সমস্যা কম হয়। তবে প্রতিদিন শ্যাম্পু করা একেবারেই ঠিক নয়।
কারণ, শ্যাম্পু চুলের ক্ষতিও করে। এতে বিভিন্ন রাসায়নিক উপাদান রয়েছে, যেগুলো চুলে নেতিবাচক প্রভাবও ফেলে থাকে। তাই চুলে সব সময় শ্যাম্পু ব্যবহার না করে ঘরোয়া উপায়ে পরিষ্কারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শ্যাম্পু ছাড়া কীভাবে চুল পরিষ্কার করবেন, সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

সপ্তাহে অন্তত একদিন চুল সোডা দিয়ে পরিষ্কার করুন। প্রথমে চুল পানি দিয়ে ধুয়ে সোডা মেখে রাখুন। পাঁচ থেকে ছয় মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার চুলের খুশকি দূর হবে এবং চুল নরম হবে।

মাথার ত্বকে ভিনেগার দিয়ে হালকাভাবে সাত মিনিট ম্যাসাজ করুন। এবার ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। তবে সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না। এর পর আপনি চাইলে আপেল সিডার ভিনেগার দিয়ে চুল ধুয়ে নিতে পারেন। এতে আপনার মাথা তালুর তেলতেলে ভাব ও খুশকি দূর হবে।

একটি বাটিতে তিন টেবিল চামচ ঠান্ডা টক দই নিন। এবার এর সঙ্গে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এখন চুল ও মাথার তালুতে এই প্যাক ভালো করে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই। এই প্যাক চুলের ময়লা দূর করে চুল পরিষ্কার করে।

প্রথমে একটি বাটিতে দুটি ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই প্যাক দিয়ে মাথার তালু ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করুন। এর পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের তেলতেলে ভাব দূর করবে এবং ঝলমলে করবে।

রোজমেরির পাতা বালতির পানির মধ্যে আট মিনিট রেখে দিন। এবার এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এর ঘ্রাণ চুলে অ্যারোমার কাজ করবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা