বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবে মানানসই চোখের সাজ

2016_02_10_13_16_34_DwvY2XE8iC3jlMXrdqW2ZgHZjKvalw_512xautoসময়টা এখন এমনই, নানা উৎসব আর অনুষ্ঠান চলছে একের পর এক। রঙ বাহারি সাজগোজে নিজেকে রাঙিয়ে নেয়ার এটায় তো সময়। অনুষ্ঠানে যোগদানের পোশাক অনুযায়ী সাজটাও হতে হবে উপযুক্ত। কারণ চোখের সাজের ওপর নির্ভর করে আপনার লুকের জাকজমক ভাব। সেজন্য মেকাআপ প্রক্রিয়ার মধ্যে চোখের মেকআপই সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ। একটা ভুল আইস্যাডো কালার বা উল্টাপাল্টা মেকআপ ব্রাশের ব্যবহার আপনাকে মোহনীয় রূপের পরিবর্তে মলিন লুক দিতে পারে। তাহলে চলুন জেনে নেয়া যাক উৎসবে উপযোগী ও মানানসই কিছু আই মেকআপ কৌশল।প্রথমেই আপনাকে চোখের রঙ বুঝে আইস্যাডোর রঙ নির্বাচন করতে হবে। চোখের রঙ এর সঙ্গে কন্ট্রাস্ট করে এমন আইস্যাডো ব্যবহার করলে দারুণ দেখায়। কালো বা গাড় রঙ চোখের জন্য ধুসর, নীল, সবুজ এবং বেগুনী রঙের সেড বেশি মানিয়ে যায়। আর হালকা রঙের চোখের সঙ্গে তামাটে, বাদামী বা ব্রঞ্জ সেড ভালো মানায়। প্রথমে হালকা করে আইস্যাডো দিতে হবে। প্রথমেই গাঢ় করে ফেললে সেটাতে কাঙ্ক্ষিত রঙ আনা দুরহ হয়।

তাই আস্তে আস্তে গাঢ় করতে হবে।চোখের মেকাপে আই লাইনার দেয়াটাও একটা দক্ষতার কাজ। আই লাইনারই আপনার চোখকে দেবে আসাধরণ একটা লুক। আপনার চোখের আকৃতি ভেদে লাইনার প্রয়োগ ভিন্ন হতে পারে। যেমন গোলাকৃতি কিংবা ছোট চোখের জন্যে শুধুমাত্র বাইরের কোনায় আথবা শুধু উপরের পাতায় দিলেই চলে। পেন্সিলটি প্রথমে হাতের আঙুলে লাগিয়ে একটু নরম করে নিন যাতে চোখে ব্যথা না লাগে। আই পেন্সিল দিয়ে আঁকা লাইনের উপরে একটু পাউডার দিলে লাইনটি আর ছড়িয়ে যাবেনা এবং দীর্ঘস্থায়ী হবে।মাসকারা ব্যবহার করার আগে সম্ভব  হলে আইল্যাস কার্লার দিয়ে চোখের পাপড়ি গুলো একটু ঘনকরে ও কোকড়া করে নিতে পারেন। আপনার চুলের রঙ থেকে এক সেড হালকা আইব্রো পেন্সিল দিয়ে ভ্রুটা ভালোকরে এঁকে নিন। চুলের রঙের চেয়ে গাডঢ় সেডের আইব্রো ব্যবহার করলে খুবই বেমানান লাগে। চোখের নিচে কোনো কালোদাগ বা ডার্কসার্কেল থাকলে কন্সিলার দিয়ে ঢেকে দিতে হবে। মনে রাখতে কন্সিলারের রঙ যেন ত্বকের রঙের সঙ্গে ভালো করে ব্লেন্ড হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান