,

পৌর নির্বাচনে যত অঘটন

news-image

সারাদেশে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টায় শুরু হয়ে সারাদেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। তবে ইতিমধ্যে ঘটে গেছে ছোট ছোট কিছু ঘটনা।
আমাদের সময় ডট কমের কাছে থাকা এমন খবরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-
ভোট শুরুর এক ঘণ্টার মাথায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন কালিয়া পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান মিলু।
অবৈধভাবে সিল মারার অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার দুধছড়া ভোটকেন্দ্রে ৩০০ ব্যালট পেপার বাতিল করে দিয়েছেন প্রিজাইডিং অফিসার সাজ্জাদ হোসেন।
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম শেখের দুই আত্মীয়কে ভোট কেনার সময় নগদ টাকাসহ আটক করা হয়েছে। আটকের পর স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করেছে।
কুমিল্লার বরুড়ায় একটি কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটগ্রহণ স্থগিত করা। সকালে বরুড়ায় সাবেক শিলমুড়ির উত্তর ইউনিয়ন পরিষদের কেন্দ্রটিকে প্রায় ১২শ’ ব্যালটপেপার ছিনতাই করে সীল মেরে বাক্সে ভরার চেষ্টা চলছিলো, যা হাতে নাতে ধরে ফেলেন রিটার্নিং অফিসার। পরে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
ওদিকে জামালপুরের সরিশাবাড়িতে একটি কেন্দ্রে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগে একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
এছাড়াও স্থগিত করা হয়েছে চট্টগ্রামের চান্দনাইশের দুটি কেন্দ্রের এবং মাদারীপুরের কালকিনিতে একটি কেন্দ্রের ভোটগ্রহণ।
যশোরের চৌগাছা থেকে অভিযোগ এসেছে সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এজেন্টকে একটি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
এদিকে রাজশাহীর পুঠিয়া পৌরসভার পিএন বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গভীররাতে সন্দেহজনক ঘোরাফেরা করার অভিযোগে দুই সংবাদ কর্মী ও এক ব্যক্তিকে আটক করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। মঙ্গলবার ( ২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে তাদের আটক করা হয়। পরে সকালে তাদের তিনজনকেই পুলিশে সোপর্দ করে বিজিবি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চারটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগের কথা জানাচ্ছে সেখানকার প্রতিনিধি। আর বরগুনার একটি কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে এমন খবরও প্রাথমিক তথ্যে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে