,

মুসলমানদের গোশত খাওয়ার অধিকার আছে : মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের দাদরিতে মুহাম্মদ আখলাক হত্যা প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা দাদরির ঘটনাকে সমর্থন করি না। কে কি খাবে না খাবে তা নিয়ে ফরমান জারিকে কখনোই মেনে নেয়া যায় না। আমি যদি মাছ খাই, আপনাদের গোশত খাওয়ার অধিকার আছে। আপানি গরুর গোশত খাবেন, না মুরগির গোশত খাবেন সেটা আপনার অধিকার। এটা আমার অধিকার নয়।

শুক্রবার পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফে ‘মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন’-এর আহ্বানে এক জনসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন। তার এ বক্তব্য শুনে উপস্থিত শ্রোতারা ‘আল্লাহু আকবর’ শ্লোগান দিয়ে স্বাগত জানান।
মমতা বন্দোপাধ্যায় উপস্থিত সবাইকে ‘আসসালামু আলাইকুম’ বলে সম্বোধন করে বলেন, আল্লাহ’র নামে কসম করে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারব না। আমাকে একটা মেমোরেন্ডাম দেয়া হয়েছে। তাতে অনেক দাবি জানানো হয়েছে। সবগুলো তো পূরণ করতে পারব না। কিন্তু আমি কাউকে মিসলিড করি না। আমি মনে করি আল্লাহর কসম করে আল্লাহর সঙ্গে আমি মিথ্যা কথা বলতে পারব না। আমার সাধ্যের মধ্যে যতটুকু করতে পারব সেটাই বলব।
মমতা বলেন, আমরা হিন্দু-মুসলিম-শিখ-ঈসায়ী সকলেই ভাই-ভাই। (সূত্র আইআরআইবি)

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা