,

ফিলিপাইনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) টাইফুন ‘মেলর’ আঘাত হানার পর বন্যা দেখা দিয়েছে। আর এই বন্যায় দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৫ জনে। 



শনিবার (১৯ ডিসেম্বর) দেশটির দুর্যোগ পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।



সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, প্রবল বৃষ্টিপাত ও ঠান্ডা ঝড়ো বাতাসের কারণে ফিলিপাইনের বহু মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে দেখা দিয়েছে বন্যা। বন্যায় ভেসে গিয়ে ও হাইপোথারমিয়াসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৩৫ জনের প্রাণহানির ঘটনা ঘটছে।



সংবাদ মাধ্যমগুলোর খবরে আরও বলা হয়, বন্যা পরিস্থিতির কারণে দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির সরকার।



এর আগে মঙ্গলবার সকালে ২৩০ কিলোমিটার বেগে আঘাত হানে টাইফুন ‘মেলর’ যা স্থানীয়ভাবে ‘নোনা’ নামে পরিচিত।



প্রতি বছরে কমপক্ষে ২০টি বড় ধরনের ঝড়ের কবলে পড়তে হয় ফিলিপাইনকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা