,

সিরিয়া সঙ্কট নিরসন প্রস্তাবে একমত বিশ্বনেতারা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আগামী ১৮ মাসের মধ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। যার মাধ্যমে সেদেশের জনগণই তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

সিরিয়া সঙ্কট নিরসনে সর্বসম্মতভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদিত এমন এক শান্তি প্রস্তাবে সম্মত হয়েছেন বিশ্বনেতারা।

জানুয়ারিতে উভয়পক্ষকে নিয়ে শান্তি আলোচনা শুরু হবে জানিয়ে আহ্বান জানানো হয়েছে যাতে করে অবিলম্বে তারা সাধারণ নাগরিকদের উপর হামলা বন্ধ করে।

কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ কি হবে, তা পরিষ্কার নয়।

আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মন্তব্য করেছেন, ‘এই প্রস্তাব কার্যকর হলে সন্ত্রাসীরা আর সুযোগ নিতে পারবে না এবং রাজনৈতিকভাবেই সিরিয়ায় পরিবর্তন হবে।’ তবে এই শান্তি প্রক্রিয়ায় ইসলামিক স্টেট বা তাদের সহযোগী কোন দল অংশ নিতে পারবে না।

সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের একজন মুখপাত্র জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই তার সরকার শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুতি নেবে। কিন্তু বিরোধী দলের পক্ষে কে সরকারের সঙ্গে আলোচনায় আসবে, সেটি তারা আগে জানতে চায়।

প্রেসিডেন্ট আসাদের ভবিষ্যতের বিষয়ে বিশ্বনেতাদের কিছু বলার থাকতে পারেনা বলেও তিনি মন্তব্য করেছেন।

যদিও যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশের দাবি, শান্তি প্রক্রিয়ার এক পর্যায়ে বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১