,

কানাডা মাতিয়ে এলেন মৌটুসী

news-image

কানাডায় প্রবাসী বাঙালিদের গানে গানে মুগ্ধ করে দেশে ফিরেছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মৌটুসী। গেল ২২ নভেম্বর কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত ‘বাংলা ফ্যাস্টিভ্যাল’-এ গানে গানে মুগ্ধ করেন উপস্থিত হাজার হাজার প্রবাসী বাঙালি শ্রোতাদের। অনুষ্ঠানে বাংলা গানে বিশেষ অবদানের জন্য সম্মাননাও তুলে দেয়া হয় তাকে। এ প্রসঙ্গে মৌটুসী বলেন, ‘আমার ধারণা ছিল কানাডায় গিয়ে হয়তো ফোক গানই বেশি গাইতে হবে। কারণ সাধারণত তাই হয়, আমার পূর্বাভিজ্ঞতা থেকেই তা বলছি। কিন্তু এবার কানাডায় গিয়ে আমার ভিন্ন অভিজ্ঞতা হল। এত সমজদার শ্রোতা ছিলেন যে তাদের বিভিন্ন গানের অনুরোধ শুনেই আমি মুগ্ধ হয়েছি। গেয়েছিও আমি যথেষ্ট দরদ দিয়ে যাতে তারা মুগ্ধ হন। সত্যিই কানাডা প্রবাসী বাঙালিদের ভালোবাসায় মুগ্ধ আমি।’ এর আগে মৌটুসী কানাডার মন্ট্রিলে একবার পারফর্ম করতে গিয়েছিলেন। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো কানাডা গেলেন তিনি।
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা