,

দক্ষিণ আফ্রিকায় ফেনীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

news-image

দরিদ্র পরিবারের একমুঠো অন্ন যোগাতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে লাশ হলেন রিয়াদ হোসেন (২৫)। দক্ষিণ আফ্রিকার আনদাতা শহরে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হন ফেনীর এই প্রবাসী ব্যবসায়ী। শুক্রবার সকালে তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসী শোকে মুহ্যমান হয়ে পড়ে।


নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন। নিহত রিয়াদ হোসেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহিগঞ্জ বাজার এলাকার মেহের আলী হাজী বাড়ির রহিম উল্লাহর ছেলে।
গত ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে একটি দোকানে কর্মচারীর চাকরি নেন। পরে নিজেই ব্যবসা শুরু করেন।
নিহত রিয়াদ হোসেনের মামা মনির হোসেন তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে