বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সংলাপ আহ্বানে সরকার নির্বিকার: অস্ট্রেলিয়া বিএনপি

news-image

অস্ট্রেলিয়া বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, 'দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় সংলাপের আহ্বানে সরকার নির্বিকার রয়েছেন।' 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় তারা এ কথা বলেন। অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে রোববার বেলমোর কমিউনিটি হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির অন্তর্বর্তীকালিন আহ্বায়ক মনিরুল হক জর্জ। সভায় বক্তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহি আত্মার শান্তি কামনা করেন এবং '৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের' তাৎপর্য তুলে ধরেন।
 
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মো. আবুল হাছান, মো. সেলিম রেজা খাঁন মুকুল, আবদুল মালেক মানিক, সেলিম লকিয়ত, আহসানুল হক ইসমাইল, অ্যাড. মোবারক হোসেন, আশরাফুল আলম রনি, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, সজীব আহমেদ, ফেরদৌস অমি, মাসুদুর রহমান, আনিসুর রহমান, জাকির হোসেন লেনিন, মো. হুদা বাবু, মো. আজম, মিতা কাদরী, ডা. জাহিদুল ইসলাম, ফজলুল হক শফিক, হায়দার আলী, ঢাকার পল্টন থানা বিএনপি সভাপতি তানভির আদেল বাবু, লুৎফুল কবীর, অস্ট্রেলিয়া বিএনপির অন্যতম সংগঠক রুহুল আমীন সওদাগর ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির খান প্রমূখ।
 
বক্তাগণ বলেন, '৭ নভেম্বর আধিপত্যবাদের পতন হয়েছিল, আর উত্থান হয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদের, সৃষ্টি হয় একটি নতুন বাংলাদেশের। বর্তমান সরকার জোর করে ক্ষমতায় রয়েছে। সরকার জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির উপর প্রতিনিয়ত আক্রমণ করছে। তাদের দুঃশাসনে দেশের জনগণ অসহায় হয়ে পড়েছে। দেশের এই দুঃসময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন। অথচ সরকার নির্বিকার।' বক্তারা আরো বলেন, 'সরকার বিরোধী দল ধ্বংসের প্রকল্প হাতে নিয়েছে। তারা দেশকে অকার্যকর করতে চায়। সরকারের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশপ্রেমিক সকল দল ও নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।' সভাপতির বক্তৃতায় মনিরুল হক জর্জ ৭ নভেম্বরের আদর্শকে হৃদয়ে ধারন, শহীদ জিয়ার উপর আরো গবেষণা ও পড়াশুনার ওপর গুরুত্বারোপ করেন।  

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান