,

তদন্ত হওয়ার পরেই রাজনৈতিক দলগুলোর কোন মন্তব্য করা উচিৎ (ভিডিও)

news-image

গবেষণা ও উন্নয়ন কালেকটিভের চেয়ারপার্সন অধ্যাপক মেসবাহ কামাল বলেন, এবারের আশুরায় শিয়াদের ওপর বোমা হামলা একটি নজির বিহীন ঘটনা আমাদের দেশের জন্য।
তিনি বলেন, আশুরার মিসিলে শুধু যে শিয়া সম্প্রদায় অংশগ্রহণ করে তা নয়, এখানে সুন্নি সম্প্রদায়েরও অনেকেই অংশ নেয়। এছাড়াও অন্ন্যান্য ধর্মাবলম্বিরা প্রত্যক্ষ ও পরক্ষভাবে অংশ নেয়। অর্থাৎ আমাদের দেশের বাস্তবতার প্রতিফলন যে ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং ধর্ম যার যার উৎসব সবার।
তবে আশুরাকে উৎসব বলা যায় না, কিন্তু এটি একটি উৎযাপন। এই উৎযাপনেও আমরা সবাই মিলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ গ্রহণ করি। কিন্তু ঢাকা শহরের গত ৪০০ বছরের ইতিহাসে কখনো এমন বোমা হামলা হয়ে নিহতের ঘটনা ঘটেনি। এ ক্ষেত্রে আমাদের চরম দূর্ভাগ্য যে এ ধরনের নৃসংশতা আমাদের জাতীয় জীবনের কলঙ্কিত অধ্যায়।
বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের ‘মুক্তবাক’ অনুষ্ঠানে অধ্যাপক মেসবাহ কামাল এসব কথা বলেন। রাহুল রাহার সঞ্চালনায় ‘আইন-শৃঙ্খলা, সতর্কবার্তা ও রাজনীতি’ বিষয়ক আলোচনায় আরও উপস্থিত ছিলেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত।
অধ্যাপক মেসবাহ কামাল আরো বলেন, এসব ঘটানোর মানেই হলো কোন একটা মহল এ দেশকে পকিস্তান বানাতে চাচ্ছে। আর পাকিস্তান থেকে আরেকটু এগুলেইতো আফগানিস্তান।
অন্যদিকে আমরা দেখি এসব ঘটনার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো কোন রকম তদন্ত ছাড়াই পারস্পারিক দোষারোপ শুরু করে। অর্থাৎ তদন্তের আগেই বলে ফেলে কে বা কারা করেছে। যে কোন ধরনের মন্তব্য করতে হলে সেটা তদন্ত হওয়ার পরে করা উচিৎ।

https://www.youtube.com/watch?v=W5mAFMmBNBE

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা