,

কাজের বিরতিকে কাজে লাগান তিন উপায়ে

news-image

কাজের বিরতির সময়টি সঠিকভাবে ব্যবহার কাজের ক্ষেত্রে যেমন প্রভাব ফেলে তেমন এতে ব্যক্তিগতভাবেও সুস্থ দেহ-মন গড়ে তোলার জন্য কাজে লাগতে পারে। দুপুরে বিরতির সময়টি আপনি কি কোনো চিন্তাভাবনা করে সঠিকভাবে ব্যবহার করেন? যদি তা না করেন তাহলে কিছু পদ্ধতি জেনে নিন, যেগুলো কাজের বিরতির সময়টিকে ভালোভাবে ব্যবহার করতে সহায়ক হবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

বেয়লর ইউনিভার্সিটির দুই গবেষক সম্প্রতি এক গবেষণাপত্রে কাজের সময়ের বিরতিতে বিভিন্ন মানুষের কর্মতৎপরতা নিয়ে গবেষণা করেছেন। এতে তারা বেশ কিছু বিষয় লক্ষ্য করেছেন, যার সামান্য পরিবর্তনে কাজের বিরতি উপভোগ্য হয়ে উঠবে।
১. গবেষকরা জানিয়েছেন, প্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো, দেরি না করেই বিরতি নেওয়া। যদি আপনি কাজের বিরতি নেন বেলাশেষে তাহলে তা সঠিকভাবে ব্যবহার করা কঠিন হয়। এক্ষেত্রে সকাল থেকে কাজ করলে দুপুর হওয়ার কিছুক্ষণ আগেই বিরতি নিয়ে নিন। এতে পরিশ্রান্ত হওয়ার আগেই আপনার পক্ষে বিরতি উপভোগ করা সহজ হবে।
২. নিরর্থক কাজে সময় ব্যয় করবেন না। কাজের বিরতি অবশ্যই এমন কাজে ব্যয় করা উচিত যা আপনার সত্যিকার আগ্রহের বিষয়। এক্ষেত্রে বিরক্তিকর কাজ বাদ দেওয়া উচিত।
৩. একটি বড় বিরতির তুলনায় কয়েকটি ছোট বিরতি নেওয়া অত্যন্ত কার্যকর। এক্ষেত্রে বড় বিরতি নিলে সে সময়টি যেমন আপনার একঘেয়েমিতে পরিপূর্ণ হবে, তেমন কাজের সময়েও তা বিরক্তি ডেকে আনতে পারে।
গবেষকরা জানিয়েছেন, মোবাইল ফোনের যেমন চার্জ সম্পূর্ণ খালি করে তারপর চার্জ করা অসুবিধাজনক, ঠিক তেমনই সম্পূর্ণ ক্লান্ত হয়ে তারপর কাজের বিরতি নিলে তা উদ্যম ফিরিয়ে দিতে কার্যকর নাও হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা