,

রিফিউজি গ্রহণের ঘোষণা বৃটিশ প্রধানমন্ত্রীর

news-image

সিরিয়ান রিফিউজি গ্রহণের ঘোষণা দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুক্রবার এ ঘোষণা দিয়ে তিনি বলেছেন, রিফিউজি সমস্যার স্থায়ী সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন। বৃটিশ প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, ইউকে সরকার অতিরিক্ত রিফিউজি গ্রহণ করবে সিরিয়ার সীমান্তে জাতিসংঘের ক্যাম্প থেকে। ইতিমধ্যে যারা ইউরোপে এসে প্রবেশ করেছেন তাদের গ্রহণ করা হবে না। তবে ঠিক কত হাজার রিফিউজি আনা হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা না হলেও জাতিসংঘ রিফিউজি এজেন্সি জানিয়েছে, ইউকে অতিরিক্ত আরও ৪ হাজার সিরিয়ান রিফিউজি নিতে পারে। উল্লেখ্য তুরস্ক সমুদ্রতীরে ৩ বছরের শিশু সিরিয়ান রিফিউজি আইলানের মরদেহের ছবি দেখে রিফিউজি বিষয়ে মন গলে বৃটিশ প্রধানমন্ত্রীর। এর আগে ২রা সেপ্টেম্বর রিফিউজি বিষয়ে নেতিবাচক কথা বলেছিলেন তিনি। আর ৩রা সেপ্টেম্বর আইলানের ছবি দেখে তিনি একজন বাবা হিসাবে বলেছিলেন, রিফিউজি বিষয়ে নৈতিকভাবে যতটুকু করার করে যাবেন। ৪ঠা সেপ্টেম্বর নতুন রিফিউজি আনার ঘোষণা দিলেন তিনি। উল্লেখ্য, গৃহযুদ্ধে সর্বস্ব হারিয়ে প্রায় ২ মিলিয়ন সিরিয়ান বর্তমানে তুরস্কে রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ