,

সৈকতে ভাসছে শিশু, মৃত শিশু কে নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়

news-image

তুরস্কের এজিয়ান সাগর তীরবর্তী একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রের সৈকতে ভেসে ওঠা একটি ছোট্ট শিশুর ছবি নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার সিরীয় বলে ধারণা করা হচ্ছে এমন ১২ জন অভিবাসীকে নিয়ে একটি নৌকা ডুবে গেলে তাদের সলিলসমাধি ঘটে। তারা গ্রিসের কস দ্বীপে যাওয়ার চেষ্টা করছিলো।
ছবিতে দেখা যায়, পর্যটন শহর বদরামের সৈকতে বালুতে মুখ গুজে পড়ে আছে উজ্জ্বল লাল রঙের টি-শার্ট ও হাফপ্রান্ট পরা ছোট্ট বাচ্চাটি। অন্য একটি ছবিতে দেখা যায়, বিমর্ষ চেহারার একজন পুলিশ বাচ্চাটির ছোট্ট দেহ সরিয়ে নিয়ে যাচ্ছে।
ছবির ক্যাপশনে লেখা হয়, ‘মানবতা সৈকতে ভেসে যাচ্ছে’। ছবিটি টুইটারে দেয়ার পর বিপুরভাবে রিটুইট করা হয় এবং খুব দ্রুত সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।
তুরস্কের নৌ-বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মোট ২৩ জন ব্যক্তিকে নিয়ে দুটি নৌকা আলাদাভাবে বদরাম উপদ্বীপের একটি এলাকা থেকে ছেড়ে যায়। নৌকাডুবিতে একজন নারী ও পাঁচটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাত জনকে উদ্ধার করা হয়েছে এবং দু’জন লাইফ জ্যাকেট নিয়ে তীরে পৌঁছেছে। দু’জন নিখোঁজ রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা