,

কুড়িয়ে পাওয়া ২০ ডলারের বিনিময়ে এক মিলিয়ন!

news-image

ধরুন আপনি রাস্তায় ১০ টাকা কুড়িয়ে পেয়ে সেটি দিয়ে লটারি কিনে ৪০ লক্ষ টাকা জিতে গেলেন! আকাশ কুসুম কল্পনা মনে হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ঠিক এমন একটি ঘটনায় হয়েছে। সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমান বন্দরে ২০ ডলার কুড়িয়ে পেয়ে সেটা দিয়ে লটারি কিনে এক মিলিয়ন ডলার জিতেছেন হিউবার্ট ট্যাং নামের এক ব্যক্তি। সানফ্রান্সিসকো বিমান বন্দরে ২০ ডলারের একটি নোট খুজে পেয়ে হিউবার্ট ট্যাং একটি দোকান থেকে দুটি লটারির টিকেট কিনেন। অথচ বিমানবন্দরের কাছেই একটি বারে কাজ করা ট্যাং গত এক দশকে কখনো লটারি কেনেননি। গত বুধবারে সেই টাকায় কেনা দুটি টিকেটের একটিতে সর্বোচ্চ পুরস্কার এক মিলিয়ন ডলার জিতেছেন তিনি।

পুরস্কার জিতে হতবিহ্বল ট্যাং নিজের অনুভূতি ব্যক্ত করেন এভাবে, আমি দোকান থেকে বের হয়ে টিকেট ঘষে নম্বর দেখে হতভম্ব হয়ে যাই। আমি আমার বন্ধুকে বললাম জানি না এটা সত্যি কী না কিন্তু আমি মাত্রই এক মিলিয়ন ডলার জিতেছি! লটারির অর্থে কী করবেন সেটা এখনো নিশ্চিত নন ট্যাং। তবে মজা করে বলেছেন তিনি রাস্তায় বিচ্ছিন্ন ভাবে অনেক জায়গায় ২০ ডলারের নোট ফেলে রাখবেন। বলাতো যায় না তার মতো সৌভাগ্যবান কারো ভাগ্যে এক মিলিয়ন ডলারের শিকে ছিড়তেই পারে!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা