বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান প্রস্তুত

news-image

তেমন পরিস্থিতি এলে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত বলে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সেইসঙ্গে ভারত যদি সীমান্তে বেসামরিক লোকজনের ওপর হামলা অব্যাহত রাখে তাহলে পূর্ণশক্তিতেই এর জবাব দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যে কোনো পর্যায়ে গিয়ে আমরা এ পরিস্থিতির মোকাবেলা করব। কারণ অবশ্যই আমাদেরও আত্মরক্ষার অধিকার আছে। যদি ভারতীয় সেনারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা বা কোনো রকমের আগ্রাসনের চেষ্টা করে তাহলে আমরা অবশ্যই এর জবাব দেব। তখন ১৯৬৫ সালের চেয়েও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হবে তাদের। আগামী মাসেই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সীমান্ত সমস্যার বিষয়টি জাতিসংঘ অধিবেশনে তুলে ধরবেন বলেও জানান খাজা আসিফ।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভারত-পাকিস্তান সীমান্ত আবার উত্তপ্ত হয়ে পড়েছে। বিশেষ করে কাশ্মীর সীমান্তে কিছুদিন পরপরই উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছিল। উভয়পক্ষেরই দাবি, এক পক্ষ আরেক পক্ষের ওপর বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে। এ সংঘাত প্রবল আকার ধারণ করে গত কয়েক সপ্তাহ ধরে। এরই মধ্যে এনএসএন বৈঠক বাতিল হয়ে যাওয়ার পর ভারতীয়দের গুলিতে ১৩ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে ভারতের দাবি, পাকিস্তানি সেনাদের গুলিতে এখন পর্যন্ত তাদের চার বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।
বেলুচিস্তান বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা : দুই প্রকৌশলী নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দুই প্রকৌশলী নিহত হয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, প্রদেশটির গোয়াধার জেলার জিওয়ানি বিমানবন্দরে রোববার খুব ভোরে এ হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। পুলিশের বরাতে ডন জানায়, মোটরসাইকেলে করে অন্তত ছয় বন্দুকধারী বিমানবন্দরে ঢুকে ফাঁকা গুলি ছুঁড়তে থাকে। সেসময় পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষের প্রকৌশলী খলিলুল্লাহ নিহত হন এবং একজন আহত হয়। হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়েছে। এছাড়া বিমানবন্দর থেকে মেহমুদুল্লাহ নামে এক প্রকৌশলীকে অপহরণ করা হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
হামলার সময় বিমানবন্দরটির নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক ছিল না বলে সূত্রের বরাতে জানিয়েছে ডন। গেল বছর সন্ত্রাসীরা একই জেলার উপকূলীয় শহর পাসনির রাডার কেন্দ্রে হামলা চালিয়েছিল।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা