বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অতি–বুদ্ধিমানদের জন্য ক্রিকেট নয়!

news-image

অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড় দুই সফল বুদ্ধিমান ক্রিকেটার। ছবি: ফাইল ছবিক্রিকেটের সবচেয়ে পুরোনো উক্তি হচ্ছে, এটি ভদ্রলোকের খেলা। ক্রিকেট শুধু ভদ্রলোকের খেলা নয়, ক্রিকেট বেশ জটিল খেলাও। কত শত নিয়মের বেড়াজালে আটকে থেকে এই খেলাটি যে খেলতে হয়, তার কোনো ইয়ত্তা নেই। ক্রিকেট উপভোগ করতে হলে খেলাটা ভালোভাবেই বুঝতে হয়। কিন্তু ক্রিকেট খেলতে যে খুব বেশি বুদ্ধির দরকার, এমন উল্লেখ কিন্তু কোথাও নেই। বরং বিভিন্ন সময়ে দেখা গেছে অতি বুদ্ধিমানেরা এই খেলাটায় ব্যর্থ হয়েছেন বারবার।
এই জটিল খেলায় সফল হওয়া খেলোয়াড়দের আইকিউ (বুদ্ধিমত্তা পরিমাপক) পরীক্ষা করে এক মজার তথ্য জানা গেছে। এই খেলার সর্বকালের সেরা খেলোয়াড়েরা যে খুব বুদ্ধিমান ছিলেন বা প্রবল বুদ্ধিমত্তা ব্যবহার করে খেলাটা খেলেছেন—এমন প্রমাণ পাওয়া যায়নি। বরং সেরা খেলোয়াড়দের ক্ষেত্রে বুদ্ধিমত্তার প্রয়োগ খুব কমই পাওয়া গেছে। তবে কোচ ও অধিনায়কের বুদ্ধি একটু বেশি থাকাটা জরুরি। প্রতিপক্ষের ব্যাপারে তথ্য সংকলন, ব্যাটসম্যানদের দুর্বলতা বিশ্লেষণ থেকে শুরু করে সঠিক সময়ে সঠিক জায়গায় ফিল্ডিং প্লেসমেন্টের জন্য অধিনায়কের বুদ্ধিমত্তার প্রখরতা প্রয়োজন। কোচের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য। কিন্তু এগুলো সব সময় দলের সাধারণ খেলোয়াড়দের ক্ষেত্রে দরকার নেই। তাঁর নিজের খেলার বাইরে অন্য কিছু না ভাবলেও চলে। কিম হিউজের বুদ্ধিমত্তা নিয়ে অসাধারণ এক উক্তি আছে। অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইক ব্রিয়ারলিকে নিয়ে তাঁর ওই উক্তিটি ছিল এমন, ‘বুদ্ধিমান হওয়া ছাড়া তাঁর আর কোন গুণ নেই’—কথাটি কিন্তু যথেষ্ট সত্য। ব্রিয়ারলিই বোধ হয় ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার যিনি কেবল অধিনায়কত্বের কারণেই দলে সুযোগ পেতেন। তাঁর বুদ্ধিমত্তা তাঁকে ভালো অধিনায়ক বানিয়েছিল, কিন্তু নিজের ব্যাটিংকে উন্নত করতে সাহায্য করেনি।
খেলাটা নিয়ে অতিরিক্ত গবেষণা খেলোয়াড়দের স্বাভাবিক খেলা নষ্ট করে দেয়। ইংলিশ ব্যাটসম্যান রবিন স্মিথ এই প্রসঙ্গে সবচেয়ে বড় উদাহরণ। তাঁর ক্যারিয়ারের মধ্য গগনে তাঁর খেলার বিভিন্ন দিক নিয়ে একটি বই লেখা হয়েছিল। রবিন স্মিথ কীভাবে খেলতে পছন্দ করেন, তাঁকে কোন বিষয়টি অনুপ্রেরণা দেয়, ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলারদের কীভাবে খেলছেন এসবই ছিল সেই বইয়ের মূল আলোচ্য। এই গবেষণায় নিজের দুর্বলতা আর শক্তির জায়গাগুলো উন্মোচিত হয়ে যায় তাঁর কাছে। ফলে আত্মসচেতন হয়ে ওঠেন তিনি। আর এই অতিরিক্ত ‘আত্মসচেতনতা’ই স্মিথের ক্যারিয়ার শেষ করে দেয়। ইংলিশ পেসার স্টিভেন ফিনের ক্যারিয়ারও প্রায় ধ্বংস হতে বসেছিল অতি গবেষণার কারণে। রান আপ ঠিক করার উদ্দেশে করা বিভিন্ন গবেষণায় স্বাভাবিক বোলিং প্রায় ভুলতে বসেছিলেন ফিন। গবেষণা-টবেষণা বাদ দিয়ে আগের রান আপ করতে দেওয়াতেই নিজেকে ফিরে পান ফিন।
ক্রিকেটের সেরা তারকাদের মধ্যে যে বুদ্ধিমান নেই—এ কথা বলাটা একটু অন্যায়ই হবে। রিচার্ড হ্যাডলি, রাহুল দ্রাবিড় কিংবা অনিল কুম্বলের মতো বেশ কয়েকজন সেরা ক্রিকেটারের বুদ্ধিমত্তা বেশ উচ্চ পর্যায়ের ছিল বলে জানা গেছে এই গবেষণায়।
শেষ পর্যন্ত ক্রিকেট কিন্তু মানসিক শক্তির খেলা। একজন ক্রিকেটার তাঁর মানসিক ক্ষমতার প্রয়োগ কীভাবে করছেন সেটার ওপরই তাঁর সফলতা নির্ভর করে। মাঠে একজন খেলোয়াড় নিজেকে উজাড় করে দিতে পারলেই তিনি সফল হবেন। খেলাটা নিয়ে অতিরিক্ত ভাবনা অনেক সময় একজন খেলোয়াড়ের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তাই এক দিক দিয়ে ক্রিকেটার হিসেবে একটু কম চিন্তাশীল হওয়াটা মন্দ নয়। সূত্র: ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক