,

ভিয়েতনাম বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে প্রস্তুত

news-image

ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন ট্যান ড্যাঙ বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে প্রস্তুত।  সোমবার নিজ কার্যালয়ে সফররত বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে জানান, ভিয়েতনামের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে সকল বাধা, বিশেষত ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে দূর করার আশ্বাস দেন।
তিনি জানান, বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন, ‘আমরা ভিয়েতনামকে ভালো বন্ধু হিসেবে বিবেচনা করি এবং এক সাথে উন্নয়নের দিকে আগাতে চাই।’ তিনি ভিয়েতনাম এই লক্ষ্যে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের ব্যবসায়ী ও নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা সহজীকরণের লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার জন্য সে দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী নগুয়েন ট্যান ড্যাঙ এর আগে ভিয়েতনামের প্রেসিডেন্ট ও বাংলাদেশের রাষ্ট্রপতির মধ্যে অনুষ্ঠিত বৈঠকের ভূয়সী প্রশংসা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাব উল্লাহ এবং বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কুয়াঙ থুক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর পতœী রাশিদা খানম আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রাঙ্গ ট্যান স্যাঙ ও তাঁর পতœীর দেয়া রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন। বাংলাদেশের রাষ্ট্রপতির সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে