,

ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সানিয়া

news-image

ভারতের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মানের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন সানিয়া মির্জা। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় আগেই তার নাম প্রস্তাব করেছিল। সেই প্রস্তাবে সরকারি সিলমোহর পড়লো গতকাল। পুরস্কার কমিটি থেকে জানিয়ে দেয়া হলো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাচ্ছেন দেশের টেনিস আইকন সানিয়া মির্জা। এতে তিন বছর পর ফের কোনো নারী ক্রীড়াবিদ ভারতের ক্রীড়া ক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার পেতে চলেছেন। শেষবার মহিলা ক্রীড়াবিদ হিসেবে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল এ পুরস্কার পেয়েছিলেন। এবার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাওয়ার দৌড়ে সানিয়ার সঙ্গে লড়াইয়ে ছিলেন স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকল ও অ্যাথলিট বিকাশ গৌড়। কিন্তু চলতি বছর নারী দ্বৈতে মার্টিনা হিঙ্গিসকে সঙ্গী করে উইম্বলডন জেতা সানিয়ার সঙ্গে দীপিকা বা বিকাশের নাম সেভাবে উঠলো না। উইম্বলডন জয়ের পাশাপাশি এ বছর এপ্রিলে নারী দ্বৈতের র?্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন হায়দরাবাদের এ টেনিস সুন্দরী। তাছাড়া এ বছরই এশিয়ান গেমসে মিশ্র দ্বৈত বিভাগে সোনা জেতেন সানিয়া। এর আগে ২০০৪ সালে অর্জুনা অ্যাওয়ার্ড ও ২০০৬ সালে পদ্মশ্রী পুরস্কার পান সানিয়া। ১৯৯১-৯২ সালে দেশের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজীব গান্ধী খেলরত্ন চালু হয়। প্রথমবার সেই পুরস্কার পান দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। গত বছর এই পুরস্কার জেতেন শুটার রঞ্জন সোধি। ক্রিকেটারদের মধ্যে ২০০৮ সালে মহেন্দ্র সিং ধোনি ও ১৯৯৮ সালে শচীন টেন্ডুলকার এ পুরস্কার জেতেন। পুরস্কারের মূল্যমান ৭৫০,০০০ ভারতীয় রুপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে