,

বাংলাদেশে অব্যাহত শিশুহত্যার প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন

news-image

বাংলাদেশে অব্যাহত শিশুহত্যার প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা। গত মঙ্গলবার বিকেলে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকার মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক, সিটি কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের নেতারা।

সিলেটে শিশু সামিউল আলম রাজন এবং খুলনায় রাকিব হাওলাদারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনকারী প্রবাসীরা। এ সময় চট্টগ্রাম সমিতির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ হানিফ বলেন, রাজনের পর রাকিবের ঘাতকরা একই কায়দায় হত্যা করেছে। অথচ ওরা কোনো অপরাধ করেনি। নিরপরাধ এ শিশু হত্যায় জড়িতদের কঠোর শাস্তি না হলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। আর কোনো শিশু যেন এমন নৃশংসতার শিকার না হয়, সেজন্য ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। মানববন্ধনে অন্যদের মধ্যে ছিলেন বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, কমিউনিটি বোর্ড সদস্য মামুনুল হক, চট্টগ্রাম সমিতির নেতা খোকন কে চৌধুরী প্রমুখ।
 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে