,

জাতীয় ক্রিকেট দলের নতুন ম্যানেজার কি মনি !

news-image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ম্যানেজারের দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হবে মনিকে। বিসিবি পাড়ায় এমন একটি খবর ঘুরে বেড়াচ্ছে। টাইগারদের বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

মনি সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও আম্পায়ারিং করেছেন। বিসিবির প্রস্তাব গ্রহণ করলে বর্তমান পেশা তাকে ছাড়তে হবে।

মনির সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। বললেন, ‘এ বিষয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারব না। সবচেয়ে ভাল হয় আপনি যদি বোর্ডের সঙ্গে কথা বলেন।’

বিসিবি সূত্রের খবর, অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই বাঁ হাতি স্পিনার ও আম্পায়ার মনির ম্যানেজারশিপের অভিষেক হতে পারে!

আশির দশক থেকে বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ মনি। ১৯৯০ সালে শারজাহতে অভিষেক এই বাঁ হাতি স্পিনারের। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক এবং সর্বশেষ ওয়ানডে খেলেন ২০০২ সালে পাকিস্তানের বিপক্ষে ঢাকায়। চার বছরে ওয়ানডে খেলেছেন ২৯টি। রান করেন ১১.২৩ গড়ে ২৩৬ এবং উইকেট নেন ১৯টি। টেস্ট অভিষেক ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। সর্বশেষ টেস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে ২০০৩ সালে। তিন বছরে টেস্ট খেলেন ১০টি। রান করেন ১৮০ এবং উইকেট নেন ১৮টি।

বিশ্বকাপ থেকে টাইগারদের ম্যানেজার পদে কাজ করে আসছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি নাকি আর থাকতে ‘চাচ্ছেন না’। এছাড়া দীর্ঘদিন ধরেই একজন বেতনভুক্ত ম্যানেজার নিয়োগ দিতে চাচ্ছে বিসিবি। কিন্তু পারছিল না। অবশেষে ক্রিকেট অপারেশন্সের সভায় বেতনভুক্ত ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে এনামুল হক মনির নাম গৃহীত হয়। পরিচালনা পর্ষদের আগামী সভায় বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

ম্যানেজার হওয়ার প্রস্তাব পেলে রাজি হবেন কিনা, এমন প্রশ্নের জবাবেও কোনো মন্তব্য করতে চাননি মনি।

‘চুপ করে থাকাই সম্মতির লক্ষণ’। মনির ‘চুপ’ করে থাকায় কিসের ইঙ্গিত তা বুদ্ধিমানদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়!
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে