,

বিস্ময়কর মুস্তাফিজে বাংলাদেশকে চিনল ভারত

news-image

ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডে সিরিজে ১৩ উইকেট নেন মুস্তাফিজ


জুনে আসে ভারত। ফতুল্লার একমাত্র টেস্টটি ছিল বৃষ্টিবিঘি্নত। দ্বিতীয় দিনে খেলাই হয়নি। প্রথম ইনিংসে ৪৫ বলে ৪৪ রান করে নিজের অভিষেকেই নিজের আগমনী জানান দেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। প্রায় ১৯৫ ওভার খেলা হওয়া ম্যাচে প্রথম ইনিংসের ব্যর্থতার কারণে বাংলাদেশ ফলোঅনও করে। তবে ড্র ছাড়া এই টেস্টের ভাগ্যে তখন আর কিছু লেখা ছিল না! তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে বাংলাদেশ সিরিজ নিজেদের করে নেয়। ওয়ানডেতে অভিষেক হয় 'বিস্ময় বালক' মুস্তাফিজুর রহমানের। তার বিখ্যাত হয়ে যাওয়া 'কাটারে' সিরিজের প্রথম ম্যাচেই তিনি পাঁচ উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে নেন ছয়টি। সিরিজে ১৩ উইকেট নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো বোলারের সর্বোচ্চ সংখ্যক উইকেট নেওয়ার রেকর্ড গড়েন এই বাঁহাতি পেসার। হন সিরিজসেরাও। শেষ ম্যাচে জিতলেও অবশ্য মুস্তাফিজ, তার 'কাটার' ও নতুন বাংলাদেশকে একদম কাছ থেকে দেখার অভিজ্ঞতা নিয়ে সীমান্তপার পূর্ণশক্তি নিয়ে খেলতে আসা উপমহাদেশের অন্যতম পরাশক্তি ভারত।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা